আর্থিক সাহায্যের নামে তরুণীকে গণধর্ষণ! গ্রেপ্তার বিদেশি ফুটবলার সহ ৩

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় এক তরুণীকে গণধর্ষণ! ঘটনায় দুই বিদেশি ফুটবলার এবং এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।

জানা গিয়েছে, ওই তরুণী বিপদে পড়ে পরিচিত এক মহিলার কাছে টাকা ধার চাইতে গিয়েছিলেন। অভিযোগ, সেই টাকা দেওয়ার টোপ দিয়ে দুই বিদেশি ফুটবলারের কাছে নিয়ে যায় ওই মহিলা। ওখানেই দুই ফুটবলার ওই তরুণীকে ধর্ষণ করে। এমনকি, গণধর্ষণের সময় ওই মহিলা দুই ফুটবলারকে সাহায্য করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি নিয়ে নিউটাউন থানায় এসে অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলা এবং দুই বিদেশি ফুটবলারকে গ্রেপ্তার করা হয়।

সূত্রের খবর, অভিযুক্ত মহিলা আসলে মিজোরামের বাসিন্দা। এখানে এসে সে নানা কাজে জোগাড় করে নিউটাউনে দীর্ঘদিন থেকে যায়। আর বিদেশি পুরুষদের সঙ্গে যোগাযোগ রাখতে থাকে। সেই সূত্রেই ওই মহিলার সঙ্গে ঘানার দুই ফুটবলারের পরিচয় হয়। ওই মহিলা অন্যান্য যুবতীদের ফুঁসলিয়ে অসামাজিক কাজে জড়িয়ে দিত। এক্ষেত্রেও তাই হয়েছে। ধৃত দুই ফুটবলার তারা ঘানা থেকে নিউটাউনে এসে থাকতে শুরু করে। আর বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে টাকার বিনিময়ে ফুটবল খেলে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...

Katwa | রেললাইন ঘেরা ঘিরে ধুন্ধুমার কাটোয়ায়! ৩ আরপিএফ কর্মীকে পাথর ছোড়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলরসহ ধৃত ৩

কাটোয়া: রেললাইন পারাপারের রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার...

CM Shuvendu Adhikari | “কোথায় পুষ্পা, কোথায় আপনি?” উপনির্বাচনের মুখে ফলতা থেকে নাম না করে অভিষেককে তীব্র খোঁচা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ...

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...