‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে নিষিদ্ধ করার বিরোধিতা, হাইকোর্টে দায়ের জোড়া জনস্বার্থ মামলা

শেষ আপডেট:

কলকাতা: দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলগুলিতে ‘দ্য কেরালা স্টোরি’ চললেও নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। আর এর বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়।

কেন ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়েরের জন্য আদালতে আবেদন করেন অনিন্দ্য সুন্দর দাস নামে এক মামলাকারী। মামলাকারীর আবেদন, এইভাবে নোটিফিকেশন জারি করে সিনেমা বন্ধ করা যায় না। পাশাপাশি ছবিটি নিয়ে দ্বিতীয় আরও একটি জনস্বার্থ মামলা করা হয়েছে আদালতে। দ্বিতীয় মামলাটি করেছেন দেবদত্ত মাঝি নামে এক ব্যক্তি। মামলাকারী দেবদত্ত মাঝিরও আবেদন, রাজ্যের জারি করা এই নোটিফিকেশন খারিজ করুক আদালত। এইভাবে ছবি নিষিদ্ধ করা যায় না। দুটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। এর মধ্যেই সোমবার রাজ্য সরকারের তরফে ছবিটি রাজ্যে প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের বক্তব্য, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাজ্যে ছবিটি নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবি নির্মাতারা। ১২ মে শীর্ষ আদালতে শুনানির কথা রয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী, সৃজনী প্রেক্ষাগৃহে আজ উচ্চপর্যায়ের বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...

H-1B Visa | মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে দেদার ছাঁটাই, এইচ-১বি ভিসার জাঁতাকলে চরম অনিশ্চয়তায় ভারতীয় কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটি ই-মেইলেই যেন ওলটপালট হয়ে...