বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Falakata | প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার দুই চোরাচালানকারী

শেষ আপডেট:

ফালাকাটা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চোরাচালানকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বন দপ্তর। জলদাপাড়া সাউথ রেঞ্জের রেঞ্জার রাজীব চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার এক অভিযানে চিনা প্যাঙ্গোলিনের আঁশ সহ দু’জন চোরাচালানকারীকে গ্রেপ্তার করেন বনকর্মীরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান জানান, ধৃতদের কাছ থেকে ৪৭০ গ্রাম চিনা প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করা হয়। ধৃতদের নাম বিনোদ রায় ও পূর্ণ রায়। তাঁদের মধ্যে বিনোদ জলপাইগুড়ি জেলার কালীরহাট গ্রামের বাসিন্দা এবং পূর্ণ মধ্য খট্টিমারি গ্রামের বাসিন্দা। ধৃত দু’জনকেই হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Malda | ‘পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

সামসী: পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির।...

Falakata Municipality | বড়দিনে ‘বড়’ উপহার ফালাকাটার, সাড়ে ১০ কোটিতে ২১৩টি কাজ পুরসভার

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটার নাগরিকদের বড়দিনের উপহার দিল পুরসভা।...

Deshbandhu Para Shris Ch. Primary School | পড়ুয়া মাত্র ১৭, ধুঁকছে শ্রীশ চন্দ্র প্রাথমিক স্কুল

ভাস্কর শর্মা, ফালাকাটা: প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে ৫৩ বছর।...

Tufanganj hospital | রোগীর পাশে কুকুর-বিড়াল, উদাসীনতার ছবি তুফানগঞ্জ হাসপাতালে

বাবাই দাস, তুফানগঞ্জ: রোগীর বেডের নীচে তিড়িংবিড়িং করে ঘুরে...