রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

তোর্ষায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর

শেষ আপডেট:

কোচবিহার: তোর্ষার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল নবম শ্রেণির দুই পড়ুয়া। বুধবার কোচবিহার শহর লাগোয়া-১ নম্বর কালিঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও সিভিল ডিফেন্সের কর্মীরা তাঁদের কোনও হদিশ পায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুড়িয়াহাটি-২ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লির বাসিন্দা বিক্রম দাস(১৪), দেব দাস(১৪) ও ইন্দ্রজিৎ সরকার (১৪) বিবেকানন্দ বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। এদিন তিনবন্ধু একসঙ্গে স্নান করতে গিয়েছিল। সেখানেই বিক্রম ও দেব তলিয়ে যায় বলে অভিযোগ। ইন্দ্রজিৎ নদী থেকে উঠে ছুটে গিয়ে দুই বন্ধুর পরিবারের সদস্যদের জানায়। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ডুবুরি দিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও বিক্রম ও দেবের খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর থেকে আবার তল্লাশি শুরু হবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...