Dinhata | দুই তৃণমূল কর্মীকে মারধর! দশমীতে বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তি দিনহাটায়

শেষ আপডেট:

দিনহাটাঃ দশমীতে বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তির অভিযোগ উঠল দিনহাটায়। বৃহস্পতিবার রাতে ভেটাগুড়ি আনাজবাজারে দুর্গা পুজো মণ্ডপে পাহাড়ারত দুই তৃণমূল কর্মী তপন বর্মণ ও নরেশ বর্মণকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পালটা শুক্রবার তৃণমূলের ভেটাগুড়ি দুই অঞ্চল সভাপতি সুনীল রায় সরকারের নেতৃত্বে ব্রহ্মাণের চৌকি ও বাইশগুড়ি এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্যা সীতা বর্মন ও আরও দুজনের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। সীতা বর্মণ জানান, এর আগেও একাধিকবার বাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশ কিছুই করেনা। তাঁর ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার অবশ্য জানান, বিজেপি তাদের দুই কর্মীকে মারধর করেছে, তাঁরা দ্রুত পুলিশের দ্বারস্থ হবেন। তবে বাড়ি ভাঙচুরের ঘটনা তাঁর জানা নেই বলে জানিয়েছেন তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | রাতের অন্ধকারে পুলিশের হানা, বিহারের অস্ত্র সহ ধৃত দুই, নেপথ্যে বড় কোনো ছক?

মালদা: ফের একবার বড়সড়ো অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল...