টিউশন পড়ানো নিয়ে দুই গৃহশিক্ষকের বিবাদ! মিছিল-পালটা মিছিলে নামল পড়ুয়ারাও

শেষ আপডেট:

তুফানগঞ্জ: টিউশন পড়ানো নিয়ে দুই গৃহশিক্ষকের বিবাদের জেরে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জে। এনিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শেদ আলি নামে ধলপলের এক বাসিন্দা দর্শনশাস্ত্রের টিউশন করান। অন্যদিকে সিরাজুল ইসলাম নামে তুফানগঞ্জের আরও একজন একই বিষয়ে পড়ুয়াদের টিউশন পড়ান। মুর্শেদ আলির অভিযোগ, তাঁর কাছে বেশি সংখ্যায় ছাত্র-ছাত্রীরা টিউশন পড়ায় সহ্য হচ্ছিল না সিরাজুলের। তিনি সোমবার সন্ধ্যায় তাঁর উপরে হামলা চালান। এমনকি প্রতিবেশী ও ছাত্রীরা এগিয়ে এলে তাঁদের ভয় দেখানো হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান মুর্শেদ আলি।

অপরদিকে সিরাজুল ইসলামের পালটা অভিযোগ, তাঁর পড়ুয়ারা দর্শনশাস্ত্রে উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে। তাঁদের তালিকা তৈরি করে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। মুর্শেদ আলি সেই তালিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার করেছে। গতকাল বিকেলে গিয়ে তিনি তাঁর কাছে অপপ্রচারের কারণ জানতে চাইলে সে সমস্ত ঘটনা অস্বীকার করে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিন অবশ্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে, মুর্শেদ আলির ছাত্র-ছাত্রীরা মদনমোহন পাড়া থেকে একটি র‍্যালি বের করে তুফানগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায়। অন্যদিকে সিরাজুল ইসলামের ছাত্র-ছাত্রীরাও আরেকটি র‍্যালি বের করে তুফানগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj Illegal Toll Gate | জেলাজুড়ে সিন্ডিকেটের অবৈধ টোল গেট! সরকার বদলাতেই কি ভাঙছে তৃণমূল নেতাদের ‘তোলাবাজির ঠেক’?

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: টেটো-অটো হোক, বাস বা ট্রেকার। নির্দিষ্ট...

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

শিলিগুড়ি: ‘উত্তরুপ্রদেশ থেকে আগাম ২ ডজন আর্থমুভারের বরাত দেওয়া...

Boro Paddy Damage | বৃষ্টির জলে ডুবে ধানের জমি! মালদায় বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

জসিমুদ্দিন আহম্মদ, পুরাতন মালদা: বোরো ধানের ভরা মরশুমে জেলাজুড়ে...