শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

‘গত ৫ বছরে যা খেয়েছেন দলকে হিসেব দিয়ে নির্দল দাঁড়াবেন’, ফের বিস্ফোরক উদয়ন

শেষ আপডেট:

দিনহাটা: ‘নির্দল হয়ে দাড়ানোর আগে গত ৫ বছরে যা যা খেয়েছেন, দলকে তার হিসেব দিয়ে দাড়াবেন। নইলে ছাড়া হবে না’ তৃণমূলের সভা থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এখানেই থামেননি তিনি, এও জানিয়েছেন, ‘পঞ্চায়েতে বিজেপি প্রার্থী দিতে পারলে, স্হানীয় নেতাদের পরের বার মঞ্চে জায়গা হবেনা।’

দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের একাধিক এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পেয়েছে তৃণমূল। দলের তরফে নরমে গরমে তা মোকাবিলারও চেষ্টা চলছে। তবে কোনও প্রকাশ্য বিদ্রোহ দল যে বরদাস্ত করবে না রবিরাব একাধিক প্রকাশ্য সভায় সেটাও বারবার বুঝিয়ে দিলেন উদয়ন গুহ। এমনকি দলীয় কর্মীরা একযোগে চললে ও দলের নির্দেশ মেনে কাজ করলে কোন রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরী করলে তৃনমুল কংগ্রেসের কর্মীদের তার পালটা দেওয়ার নিদানও দিয়েছেন উদয়ন।

রবিবার কোচবিহার জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মোট ৩ টি কর্মীসভা করেন উদয়ন। এদিন বিকেল ৫ টা নাগাদ কালমাটি হীরারভিটা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রকাশ্য সভাতে এদিন বক্তব্য রাখতে গিয়ে দলের সাধারণ কর্মী সমর্থকদের সামনেই দলের একাধিক নেতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ করে দেওয়া প্রার্থীদের যার পছন্দ হবেনা, তাদের জন্য দরজা খোলা আছে। সে নির্দল হবে, বিজেপি হবে নাকি সিপিএম হবে, সে ঠিক করে নেবে। কিন্তু আমাদের বক্তব্য একটাই। যারা ৫ বছর ধরে সুযোগ সুবিধা নিয়েছেন। পঞ্চায়েতি করেছেন। গরিব মানুষের থেকে বেশী সুবিধা নিয়েছেন। তারা গত ৫ বছরে যা যা খেয়েছেন তার হিসেবটা আগে দলের কাছে বুঝিয়ে দিতে হবে। নইলে ছাড়া হবেনা।’ এরপর সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতেরই চন্ডীরপাঠ এবং কালমাটি এলাকার দুটি পৃথক সভাতেও একই ভাবে নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নবীন প্রবীণ সকলকে নিয়ে সুষ্ঠুভাবে দলীয় কর্মসূচি পরিচালনার নির্দেশ দিয়ে যান তিনি। তার দীর্ঘ ভাষনে বারবার বাংলা ভাগ, একশ দিনের কাজের টাকা বন্ধ করা, দ্রব্যমুল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যু তুলে বিজেপির সমালোচনা করেন উদয়ন। এছাড়াও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককেও তীব্র আক্রমণ করেন তিনি।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

BMC Election Results 2026 | মুম্বইয়ে কি ভাঙছে ঠাকরেদের দুর্গ? দুপুরের ট্রেন্ডে বিএমসিতে ধরাশায়ী রাজ-উদ্ধব জোট, উড়ছে গেরুয়া আবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ২৯টি পুরসভা নির্বাচনের ফল...

Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: একা হাতে নিকেশ করেছিলেন লস্কর-ই-তৈবার একজন...

Biki Thapa Santosh Trophy Bengal | স্বপ্নপূরণ! আলিপুরদুয়ারের বিকি থাপা এবার সন্তোষ ট্রফির বাংলা দলে, খুশির হাওয়া ডুয়ার্সে

আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: সন্তোষ ট্রফির বাংলা দলে সুযোগ পেলেন...