UEFA Nations League | টাইব্রেকারে নিষ্পত্তি, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রুদ্ধশ্বাস ম্যাচে টাই-ব্রেকারে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জয় করল পর্তুগাল। রবিরার মিউনিখে উয়েফা নেশনস লিগের ফাইনালে ১৭ বছরের লেমিনি ইয়ামালকে টেক্কা দিলেন ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ২-২। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাই-ব্রেকারে। টাইব্রেকারে জয় ছিনিয়ে আনলেন রোনাল্ডোর দল। এই নিয়ে দ্বিতীয়বার নেশনস লিগ জয় করল পর্তুগাল।

এদিন মিউনিখে উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও স্পেন। এই ফাইনাল ম্যাচে নবীন-প্রবীণের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল গোটা বিশ্ব। শেষমেশ ১৭ বছরের লেমিনি ইয়ামালকে টেক্কা দিলেন ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইয়ামালের সঙ্গে রোনাল্ডোর দ্বৈরথে শেষ হাসি হাসলেন রোনাল্ডো। এই ম্যাচে নজর কাটতেই পারলেন না ইয়ামাল। অন্যদিকে রোনাল্ডো ৮৭ মিনিট পর্যন্ত খেলে একটি গোল করলেন। অপর গোলটির পিছনেও অবদান রাখলেন।

এদিন ম্যাচের ২১ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন মার্টিন জুবিরমেনডি। ইয়ামালের ভাসানো বলে হালকা টাচে পর্তুগালের জালে বল জড়ান জুবিরমেনডি। গোল খাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই সমতা ফেরায় পর্তুগাল। পেড্রো নেটোর পাস পেয়ে স্পেনের বক্সে ঢুকে বাঁ পায়ে জোরালো শট নেন নুনো মেন্ডেস। বল স্পেনের গোলকিপার উনাই সিমনের পাশ দিয়ে জালে জড়িয়ে যায়। ফের ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করে স্পেন। পেড্রি পাস দেন ওয়ারজাবালকে। ডান পায়ের শটে গোল করেন এই স্পেনের ফুটবলার।

১-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনের গতি বাড়িয়ে দেয় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৬১ মিনিটের মাথায় সমতা ফেরায় পর্তুগাল। গোল করেন রোনাল্ডো। এর পর দুই দলই গোলের জন্য ঝাঁপায়। ৮৭ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন পর্তুগালের কোচ রবার্টো মার্তিনেজ। তবে নির্ধারিত সময়ে আর গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে পর্তুগালের হয়ে গোল করেন গনসালো রামোস, ভিটিনহা, ব্রুনো ফের্নান্দেস, নুনো মেন্ডেস এবং রুবেন নেভিস। স্পেনের হয়ে নিকেল মেরিনো, অ্যালেক্স বায়না এবং ইসকো গোল করলেও চতুর্থ শটে আলভারো মোরাতার প্রয়াস বাঁচিয়ে দেন পর্তুগালের গোলকিপার। পঞ্চম শটে নেভিস গোল করতেই নেশনস লিগ জিতে নেয় পর্তুগাল। ম্যাচের শেষে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে দ্বিতীয়বার নেশনস লিগ জয় করল পর্তুগাল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...