UN | প্যালেস্টাইন রাষ্ট্রের প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে, সমর্থন জানাল ভারত সহ ১৪২ দেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দিল ভারত। শুক্রবার সকালে ১৯৩ সদস্যের সাধারণ সভা (জেনারেল অ্যাসেম্বলি)-য় ১৪২টি দেশ ওই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। আরব দুনিয়ার পর ভারতই প্রথম দেশ, যারা প্যালেস্তিনীয়দের প্রতিনিধি হিসেবে Palestine Liberation Organisation-কে স্বীকৃতি দেয়। কিন্তু আগের সেই অবস্থান থেকে ভারত সরে আসছে কি না, প্রশ্ন উঠছিল গত কয়েক বছর ধরে। সেই আবহেই ভারত ফের প্যালেস্টাইনের সমর্থনে এগিয়ে এল। রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটিতে দ্বিরাষ্ট্র নীতির পক্ষে ভোট দিল ভারত। অর্থাৎ ইজরায়েল (Israel) এবং প্যালেস্টাইন (Palestine), দুই পৃথক রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে ভোট দেওয়া হল।

শুক্রবার ইজরায়েল সহ ১০টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। ভারতের পাশাপাশি ১৪২টি দেশই পৃথক ইজরায়েল ও প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। এই শান্তি উদ্যোগের মূল অভিমুখ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ওয়েস্ট ব্যাঙ্কের স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়া। ভারতের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বেশকিছু দিন ধরেই প্যালেস্টাইন নিয়ে নরেন্দ্র মোদি সরকারের অবস্থান ঘিরে প্রশ্ন উঠছিল। এমনকি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটির সময় গত তিন বছরে চার বার ভোটদান থেকে বিরত ছিল ভারত। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে সখ্যের জেরেই মোদি সরকার অবস্থান পাল্টাচ্ছে বলে বিস্তর কাটাছেঁড়া হয়। তাই ভারতের সমর্থন নিয়ে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলেও।

তথ্য পরিসংখ্যান বলছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ইজরায়েলের বিরুদ্ধে ১৫৪টি প্রস্তাব গ্রহণ করেছে। তাতে প্যালেস্টাইনের প্রতি ইজরায়েলের নীতির তেমন বদল হয়নি। ২০২২ সালের ৭ অক্টোবরের পর থেকে বিরামহীন আক্রমণ চালাচ্ছে ইহুদি দেশের সেনা। তাতে গাজায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই আবহে রাষ্ট্রপুঞ্জে (UN) ভারতের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...