অবৈধভাবে ভারতে প্রবেশ, উত্তরপ্রদেশে গ্রেপ্তার ৭ রোহিঙ্গা

শেষ আপডেট:

লখনউ: চার মহিলা সহ সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। রবিবার কানপুরের ঝাকরকাটি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ জাকারিয়া (৩৮), নুর মুস্তাফা (২০), শোয়েব (১৯), নুর হাবিব (২১), ফারসা (২০), রাজিয়া (১৯) এবং সবকুর নাহার (২০)। তারা সকলেই মায়ানমারের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

ধৃতদের হেপাজত থেকে পুলিশ পাঁচটি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লেবার কার্ড এবং দুটি ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিস কার্ড উদ্ধার করেছে। এছাড়া রোহিঙ্গাদের থেকে কুমারঘাট-গুয়াহাটি এবং গুয়াহাটি-দিল্লি ট্রেনের টিকিটও উদ্ধার করেছে পুলিশ। রোহিঙ্গাদের ভারতে প্রবেশে সুবিধা করে দেওয়ার অভিযোগে ত্রিপুরার বাসিন্দা সুবীর সাবদাকার (৩৩)-কেও গ্রেপ্তার করা হয়েছে। জাল আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ মনে করছে, মানব পাচারকারী সিন্ডিকেটের সহায়তায় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Categories
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Himachal Pradesh Accident | হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা! চাম্বায় ৩০০ মিটার গভীর খাদে পর্যটকদের গাড়ি, মৃত ৬

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার ভোরে হিমাচল প্রদেশের চাম্বা...

Brahmaputra Board | ব্রহ্মপুত্র বোর্ডে বাংলার ঠাঁই, ডাবল ইঞ্জিন সরকারের প্রথম সুফল পাবে উত্তরবঙ্গ

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: দীর্ঘ চার দশকের বঞ্চনা আর উপেক্ষার...

Modi’s Fuel Saving Advice Controversy | জ্বালানি সংকটে মোদির ‘সাশ্রয়’ দাওয়াই, ‘ব্যর্থতা ঢাকছেন’ বলে তোপ কংগ্রেসের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ ঘনীভূত...

PM Narendra Modi | এক বছর সোনা কেনায় ‘না’ মোদির! কেন এমন আর্জি জানালেন প্রধানমন্ত্রী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে অস্থিরতা এবং অপরিশোধিত তেলের...