Cannes 2025 | পরনে রঙিন গাউন, মুখে চড়া মেকআপ! কান-এ উর্বশীর সাজ দেখে কটাক্ষ নেটিজেনদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৩ মে থেকে শুরু হয়েছে ২০২৫ সালের ‘কান চলচ্চিত্র উৎসব’ (Cannes 2025)। আর প্রথমদিনেই কানের রেড কার্পেটে (Red carpet) দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলাকে (Urvashi Rautela)। বিদেশের মাটিতে নিজেকে একটু অন্যভাবে সাজিয়ে তুলে নজর কাড়তে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হয়েছে উলটোটাই। তাঁর সাজ দেখে ধেয়ে এসেছে নেটিজেনদের কটাক্ষ (Trolled)।

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে রঙিনভাবে সেজেছিলেন উর্বশী। তাঁর পরনে ছিল কালো রংয়ের ওপর রংবেরংয়ের কাজ করা গাউন। মাথায় ছিল রঙিন মুকুট, হাতে ছিল টিয়া পাখির আকৃতির একটি ক্লাচ। আর সেই ক্লাচের দামই নাকি লক্ষাধিক টাকা। তাছাড়াও বর্তমানের ‘নো মেকআপ লুক’-এর উলটোপথে হেঁটে অভিনেত্রীর মুখে ছিল চড়া মেকআপ, চোখে রঙিন আইশ্যাডো।

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে উর্বশীর সাজের ছবি ও ভিডিও। কেউ কেউ তাঁর সাজ দেখে ব্যঙ্গ করে লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো।’ আবার অন্য একজন লিখেছেন, ‘কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের পোশাকের নিয়মকানুন উপেক্ষা করা প্রথম মহিলা।’ তবে অনেকে যদিও অভিনেত্রীর এই লুকের প্রশংসাও করেছেন। সেই তালিকায় রয়েছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ওরি, অভিনেত্রী ভূমি পেডনেকর।

উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের প্রথমদিনে রেড কার্পেটে উপস্থিত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, কোয়েন্টিন ট্যারেন্টিনো, লরেন্ট লাফিট, রবার্ট ডি নিরো, জুরি প্রেসিডেন্ট জুলিয়েট বিনোচ সহ বিশ্বব্যাপী তারকারা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Karan-Tejaswi | বিয়ের গুঞ্জনে ইতি! চার বছরের সম্পর্কের পরেও কেন পিছু হটছেন কর্ণ-তেজস্বী?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেলিজগতে ‘করণ-তেজ’ (Karan-Tejaswi) জুটি মানেই...

Parambrata-Swastika | পাঁচ বছর আগে ভোট-পরবর্তী হিংসায় উসকানি! পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের...

Rudranil Ghosh meeting | টলিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে আপত্তি! রুদ্রনীলের বৈঠকে বড় দাবি টেকনিশিয়ানদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের (Tollywood) অন্দরে ফের দানা...

Iman Chakraborty | ‘আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত!’ শমীকের প্রশংসায় পঞ্চমুখ ইমন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে যখন...