বিমানকর্মীকে ঘুষি! মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে ফেললেন যাত্রী

শেষ আপডেট:

সান ফ্রান্সিসকো: মাঝ আকাশে যাত্রীর অভব্যতার ঘটনা। রেগে এক বিমানকর্মীকে একের পর এক ঘুষি মারার অভিযোগ। এরপর দৌড়ে গিয়ে বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক যাত্রী। ১ মে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনাটি ঘটে। যদিও অন্যান্য যাত্রী ও বিমানকর্মীদের চেষ্টায় কোনও দুর্ঘটনা ঘটেনি।

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক্সাসের হাউস্টনের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। অভিযোগ, মাঝ আকাশে এক বিমানকর্মীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এক যাত্রী ও তাঁর স্ত্রী। তাঁদের অভিযোগ, ওই বিমানকর্মী তাঁদের নির্ধারিত আসন থেকে তুলে দিতে চাইছিলেন। সেই নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর বিমানকর্মীকে একের পর এক ঘুষি মারতে শুরু করেন ওই যাত্রী। বিমানে উপস্থিত বাকি বিমানকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই আপৎকালীন দরজা খুলে ফেলেন ওই যাত্রী। সেখান থেকে নীচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। কোনওক্রমে তাঁকে বাঁচানো হয়। ওই যাত্রীর ব্যবহার একেবারেই ‘গ্রহণযোগ্য নয়’ বলে দাবি করেছে বিমান সংস্থাটি। ভবিষ্যতে ইউনাইটেড এয়ারলাইন্সের কোনও বিমানে ওই যাত্রী উঠতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই ৪৭ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

CM Suvendu Adhikari | দুর্গাপুরে পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, দিলেন স্বচ্ছ বোর্ড গঠনের প্রতিশ্রুতি

দুর্গাপুর: দুর্গাপূজা ও কালিপূজার পরবর্তী সময়ে দুর্গাপুর (Durgapur) পুরসভার...

Cooch Behar TMC councillor arrest | নির্বাচনের আগের দিনের সেই ‘বিতর্ক’! কোচবিহারে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার

কোচবিহার: নির্বাচনের আবহে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার জেরে...

CM Suvendu Adhikari | শিল্পনগরীর উন্নয়নে বড় পদক্ষেপ? কড়া নিরাপত্তার ঘেরাটোপে দুর্গাপুরে শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক

দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুর (Durgapur) বৃহস্পতিবার এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতার...