US shooting case | দোকানে এলোপাতাড়ি গুলি! আমেরিকায় ফের বন্দুকবাজের হামলায় নিহত ৩, আহত ১০

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায় (US shooting case)। মুদিখানা দোকানে (Grocery store) আততায়ীর গুলিতে মৃত্যু হল ৩ জনের। জখম ১০ জন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশের পালটা গুলিতে জখম হয়েছে অভিযুক্তও।

শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে আরকানসাস (Arkansas) প্রদেশে। সেখানে একটি মুদির দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে আততায়ী। সামনে যাকে পায় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। পুলিশের গুলিতে জখম হয় ওই বন্দুকবাজ। জখমদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তকে হেপাজতে নেওয়া হয়েছে। পুলিশের গুলিতে সেও জখম হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়। কয়েকদিনের মধ্যে তাকে আদালতে তোলা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...