India-EU FTA | ‘নিজেদের বিরুদ্ধেই যুদ্ধ…’, ভারত-ইইউ বাণিজ্য চুক্তির আগেই ইউরোপকে তোপ আমেরিকার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ইউরোপীয় ইউনিয়নকে কড়া ভাষায় আক্রমণ করলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট (Scott Bessent)। তাঁর দাবি, ভারত থেকে পরিশোধিত তেল কিনে ইউরোপ কার্যত নিজেদের বিরুদ্ধেই যুদ্ধের রসদ জোগাচ্ছে। কারণ, ভারতের ওই পরিশোধিত তেলের উৎস হল রাশিয়া থেকে আমদানি করা সস্তা অপরিশোধিত তেল (Russian Oil)। মঙ্গলবার ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (India-EU FTA) স্বাক্ষরের প্রাক্কালে বেসেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

একটি সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘রাশিয়া থেকে তেল কেনার অপরাধে আমরা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছি। কিন্তু আসল বিষয়টি হল রুশ তেল ভারতে ঢুকছে, সেখান থেকে পরিশোধিত হয়ে তা ইউরোপে যাচ্ছে। অর্থাৎ ইউরোপীয়রা পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধেই অর্থ সাহায্য করছে।’ তাঁর মতে, আমেরিকা যখন রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে, তখন ইউরোপ ফাঁকফোকর ব্যবহার করে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে।

তবে সুর কিছুটা নরম করে বেসেন্ট এও জানিয়েছেন যে, মার্কিন চাপের মুখে সম্প্রতি ভারত রুশ তেলের আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে। ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী, গত দুই বছরের মধ্যে ভারত সবথেকে কম রুশ তেল আমদানি করেছে, যার সুবাদে আগামীতে ভারতের উপর থেকে মার্কিন শুল্ক কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দুই দশকের আলাপ-আলোচনার পর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পেরেছে। এই চুক্তির ফলে ভারতের বস্ত্র, রাসায়নিক, গয়না এবং চামড়াজাত পণ্য ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে, যা ভারতীয় অর্থনীতির জন্য এক বিরাট মাইলফলক হতে চলেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...