US Tariff | এবার ওষুধের উপরও শুল্ক চাপাচ্ছে আমেরিকা! শঙ্কার মেঘ ভারতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ওষুধের উপরও শুল্ক চাপাতে চলেছে আমেরিকা (US Tariff)! মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, ওয়াশিংটন ওষুধ আমদানির উপর ‘বড়’ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এর জেরে শঙ্কার মেঘ দেখছে ভারতের (India) ওষুধ উৎপাদন শিল্প। কারণ আমেরিকাই ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রপ্তানির বাজার।

ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই শুল্ক আরোপের ফলে ওষুধ কোম্পানিগুলি তাদের ব্যবসা আমেরিকায় স্থানান্তরিত করতে উৎসাহিত হবে।’ এর আগে শুল্কনীতির আওতা থেকে ওষুধ এবং সেমিকন্ডাক্টরকে দূরে রেখেছিল ট্রাম্প প্রশাসন। তবে ফের ক্ষমতায় আসার পর এই দুইয়ের উপরও শুল্ক চাপাতে মরিয়া ট্রাম্প।

প্রসঙ্গত, আমেরিকাই ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রপ্তানির বাজার। ফলে ওয়াশিংটনের এই পদক্ষেপে ভারতের উপর এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে জেনেরিক ওষুধ রপ্তানিতে প্রথম সারিতে রয়েছে ভারত। বিশ্বের মোট জেনেরিক ওষুধের ২০ শতাংশ ভারত রপ্তানি করে। আমেরিকায় ব্যবহৃত বায়োসিমিলার ওষুধগুলিরও অন্তত ১৫ শতাংশ সরবরাহ করে ভারত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা...

VIP Security Cut | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Security...

Ebola | কঙ্গো ও উগান্ডায় নতুন করে ইবোলার থাবা, জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC)...