Hair Care | চুলের সমস্যা কমাবে জোয়ান! কীভাবে ব্যবহার করবেন জানুন…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুলের যত্নে (Hair Care) জবা, অ্যালোভেরা, মেথির মতো উপাদান ব্যবহার করা হয়। সেই সঙ্গে চুলের নানা সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন জোয়ানও। এর মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো চুলের ফলিকল মজবুত করতে, চুল পড়া কমাতে এবং খুশকির সমস্যা দূর করতে উপযোগী। কিন্তু চুলের যত্নে কীভাবে জোয়ান ব্যবহার করবেন তা জানুন।

জোয়ানের হেয়ার মাস্ক

২ চামচ জোয়ানের দানা নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার ১/২ কাপ টক দইয়ের সঙ্গে জোয়ানের গুঁড়ো ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। তাহলেই তৈরি হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক পরিষ্কার চুলে মাখবেন। ময়লা থাকলে জোয়ানের পুষ্টিগুণ স্ক্যাল্প পর্যন্ত পৌঁছবে না। স্ক্যাল্প ও চুলে এই জোয়ানের হেয়ার মাস্ক মেখে ৩০ মিনিট বসে থাকুন। এরপর হালকা শ্যাম্পু ও ঈষদুষ্ণ জল দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

জোয়ানের জল

হাতের কাছে কোনও সামগ্রী না থাকলে জোয়ানের জল বানিয়ে মাথা ধুয়ে নিন। ২ কাপ জলে ১ চামচ জোয়ান মিশিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। এই জল ছেঁকে নিন। এবার শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর এই জোয়ানের জল চুলে ঢালুন। জোয়ানের জল দিয়ে ভালো করে চুল ও স্ক্যাল্পে ধুয়ে নেবেন। এতেই উপকার মিলবে।

জোয়ানের তেল

প্যানে এক কাপ নারকেল তেল গরম বসান। এতে ২ চামচ জোয়ানের দানা মিশিয়ে দিন। ১০-১৫ মিনিট পর্যন্ত তেলে জোয়ান ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন, তেল যেন পুড়ে না যায়। তেল ঠান্ডা হলে ছেঁকে নিন। রোজ স্ক্যাল্পে এই জোয়ানের তেল মালিশ করুন। শ্যাম্পু করার কমপক্ষে এক ঘণ্টা আগে স্ক্যাল্প ও চুলে এই জোয়ানের তেল মাখতে পারেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...