Hair Care | চুলের সমস্যা দূর করবে সজনে ডাঁটা! কীভাবে ব্যবহার করবেন জেনে নিন…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই বাঙালির হেঁশেলে দেখা মেলে সজনে ডাঁটার। এই সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তবে সজনে ডাঁটা চুলের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে (Hair Care)। চুল পড়া বন্ধ করা থেকে শুরু করে নতুন চুল গজাতে সাহায্য করে সজনে ডাঁটা। তাই খাওয়ার পাশাপাশি মাথাতেও মাখতে হবে সজনে ডাঁটা।

চুলের যত্নে সজনে ডাঁটার ভূমিকা কী?

সজনে ডাঁটার মধ্যে থাকা ভিটামিন এ, সি, ই ও বি কমপ্লেক্স চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য উন্নত করে। সজনে ডাঁটার মধ্যে অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও জিঙ্ক রয়েছে। এই সব উপাদানই চুলের জন্য উপকারী। চুলের যত্নে নিয়মিত সজনে ডাঁটা ব্যবহার করলে চুল পড়া, খুশকি, পাকা চুল, শুষ্ক ও রুক্ষ চুল, দু’মুখো চুল নানা সমস্যা থেকে মুক্তি পাবেন।

চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন সজনে ডাঁটা?

চুলকে ভালো রাখতে সজনে ডাঁটার জল ব্যবহার করতে পারেন। এক গ্লাস জল গরম বসান। এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। চাইলে ডাঁটাগুলো ম্যাশ করেও নিতে পারেন। এরপর জলটা ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই সজনে ডাঁটার জল মাথায় ঢালুন এবং হালকা হাতে মালিশ করুন। মিনিট পনেরো পর পরিষ্কার জল দিয়ে মাথায় ধুয়ে নিন। সজনে ডাঁটা না থাকলে সজনে পাতা ফুটিয়েও ব্যবহার করতে পারেন। এছাড়া সজনে ডাঁটা, সজনে পাতা খেলেও সুন্দর চুল পাবেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | দুপুরের মেনুতে নতুনত্ব আনুন, শিখে নিন আমন্ড দিয়ে পাঁঠার মাংসের রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের...

Recipe | রোজকার একঘেয়ে তরকারি বাদ দিন, স্বাদ বদলাতে বানিয়ে নিন ‘পটল মুগেশ্বরী’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সেই একঘেয়ে পটলের ঝোল...

Recipe | নিরামিষেই বাজিমাত! একঘেয়ে পনির ছেড়ে এবার চেখে দেখুন ‘ছানার ডাব মালাই’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে পনির বা ছানার...

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...