Tea Bag | চা বানাতে নিয়মিত টি ব্যাগ ব্যবহার করছেন? এতে কী কী ক্ষতি হচ্ছে জানেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অফিসে কাজের ফাঁকে বারবার চা খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। এর জন্য সবচেয়ে সহজ উপায় এক কাপ গরম জল পেলেই টি ব্যাগ (Tea Bag) ডুবিয়ে নেওয়া। কিন্তু জানেন কি, চা বানাতে নিয়মিত টি ব্যাগ ব্যবহার করে অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন। নিয়মিত টি ব্যাগ ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে জানুন।

১. কিছু কিছু টি ব্যাগকে সাদা রংয়ের করার জন্য এপিক্লোরোহাইডিন ব্যবহার করা হয়। গরম জলে ডোবানোর পর ওই রাসায়নিক কাপে বেরিয়ে আসে। দীর্ঘদিন তা শরীরে গেলে ক্যানসারের সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পায়।

২. টি ব্যাগ সাধারণত ব্লটিং পেপারের সঙ্গে সিন্থেটিকের মিশ্রণে পলিপ্রোপাইলিনের তৈরি। আবার কিছু টি ব্যাগ সিল্কের হয়। সেগুলি সাধারণ নাইলন অথবা পিইটি প্লাস্টিকের তৈরি। ফলে গরমে টি ব্যাগ ডোবানো মাত্র মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।

৩. টি ব্যাগের ভিতর যে চা পাতা দেওয়া হয়, তার গুণগত মান নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।

৪. টি ব্যাগ পরিবেশ দূষণও করে। প্লাস্টিকযুক্ত টি ব্যাগ মাটিতে মেশে না। ফলে তার থেকে মাটি দূষণ ছড়ায়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dates | খেজুর খেতে ভালোবাসেন অথচ সুগার নিয়ে চিন্তিত? এই কৌশলে খেলে থাকবেন সুস্থ!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর খেজুরকে (Dates) বলা...

Soaked Almonds | দিন শুরু হোক পুষ্টির ভাণ্ডারে, ভেজানো আমন্ড কেন শরীরের জন্য সেরা দাওয়াই?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজেকে ফিট...

ORS | প্যাকেটবন্দি ওআরএস কি সবার জন্য? সুস্থ থাকতে জেনে নিন এর সঠিক নিয়মবিধি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের দাপট বাড়তেই ওষুধের দোকানগুলোতে...

Yogurt | ভুল উপায়ে দই খাচ্ছেন না তো? বদহজম ও অ্যাসিডিটি রুখতে মেনে চলুন এই টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে...