Uttar Dinajpur | হরিয়ানা পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ জুনেদের

শেষ আপডেট:

মহম্মদ আশরাফুল হক, গোয়ালপোখর: হরিয়ানা পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরের (Goalpokhar) পরিযায়ী শ্রমিক জুনেদ আলম। তিনি গত বুধবার ভাঙা পা নিয়ে বাড়ি ফিরেছেন। এক সপ্তাহ পর বুধবার জুনেদ গোয়ালপোখর থানায় কার্নালের সিভিল লাইন থানার পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। উত্তর দিনাজপুর জেলার পরিযায়ীদের মধ্যে এই প্রথম কেউ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। গোয়ালপোখর থানার তরফে জানানো হয়েছে, অভিযোগ হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

‘বাংলাদেশি’ তকমা দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছে হরিয়ানা, দিল্লি, ওডিশায়। গোয়ালপোখর এলাকার বহু পরিযায়ী হেনস্তার শিকার হয়েছেন।

সোলপাড়ার বাসিন্দা জুনেদ আলমকে মারধরের অভিযোগ উঠেছে হরিয়ানার কার্নালের সিভিল লাইন থানার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, পনেরো বছর ধরে পানিপথের কার্পেট ফ্যাক্টরিতে কাজ করছেন জুনেদ। এতদিন কোনও সমস্যা হয়নি। অভিযোগ, গত ২৪ জুলাই বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ জুনেদকে থানায় তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় তাঁকে থানায় আটকে রাখা হয়। চলে নির্যাতন।

জুনেদের কথায়, ‘কয়েকজন পুলিশকর্মী আমার পায়ের উপর চড়ে একটি পা ভেঙে দেন। আমি বারবার বলেছি, আমি ভারতীয়, পশ্চিমবঙ্গের বাসিন্দা। দয়া করে মারবেন না। কিন্তু ওঁরা তাতে কান দেননি। জোর করছিলেন, যাতে আমি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিই।’ তাঁর সংযোজন, ‘আমার পা ভাঙা সত্ত্বেও ওঁরা চিকিৎসার ব্যবস্থা করেননি। অবশেষে ২৬ তারিখ আমাকে ছেড়ে দেওয়া হয়।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...