Uttar Dinajpur News | ডালখোলায় দেব-জ্বর! পরীক্ষা বন্ধ করে স্কুলে রাজনৈতিক সভা, বিতর্কের মাঝেই সুপারস্টারকে দেখতে জনজোয়ার

শেষ আপডেট:

বরুণ মজুমদার, ডালখোলা: সোমবার দেব আসবেন। এমনটাই শুনেছিল উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) ডালখোলার (Dalkhola) স্কুল পড়ুয়ারা। তারা হয়তো অনেকে জানেই না দেব এখানে কেন আসছেন! জানলেই বা কী? তাই তো দুপুরের চড়া রোদ উপেক্ষা করে দেবের (Dev) আসার অপেক্ষা করছিল তারা। অবশেষে ভিড় ঠেলে দেব-দর্শন হল। দেবের হেলিকপ্টার হাইস্কুলের মাঠে নামলে হেলিপ্যাডের চারপাশে ব্যাপক ভিড় জমান দেব ভক্ত ও অনুগামীরা। ডালখোলায় মিনিট পনেরো জনসভায় যোগ দিয়ে ফিরে যান দেব।

এদিকে বিনা অনুমতিতে ডালখোলা হাইস্কুল মাঠে বিধায়ক গৌতম পালের সমর্থনে দেবের জনসভাকে ঘিরে স্কুলের দ্বিতীয় হাফের নির্ধারিত পরীক্ষা বাতিল করে স্কুল কর্তৃপক্ষ। সোমবার ডালখোলা থানা থেকে বেলা ১১টায় স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয় কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য অনুমতি দরকার। সহকারী প্রধান শিক্ষক মহম্মদ সালামুদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষকের নির্দেশ মেনেই পরীক্ষা বাতিল করা হয়েছে।’

সিপিএমের নেতা সুজিত দে সরকারের অভিযোগ, ‘শিক্ষাব্যবস্থা কোথায় পৌঁছেছে। পরীক্ষা বন্ধ করে রাজনৈতিক সভা তাও আবার স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই।’ বিজেপির করণদিঘির প্রার্থী বিরাজ বিশ্বাসের বক্তব্য, ‘স্কুল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হল। এ বিষয়ে নির্বাচন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানাব। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার দাবি করছি।’

দেব মঞ্চে উঠতেই ‘দেব-দেব’ ধ্বনিতে মুখরিত হয় গোটা চত্বর। এদিন জনসভায় আসা প্রতিমা সরকার নামে এক কলেজ পড়ুয়া বলেন, ‘আমি কোনও দল করি না, কিন্তু দেবের ফ্যান। ওঁর অভিনয় আমার খুব ভালো লাগে।’

দেব জনসভায় যোগ দিয়ে এদিন হালকা চালে বলেন, ‘আমাদের করণদিঘির তৃণমূল প্রার্থী গৌতম পালকে ভোট দিয়ে জয়ী করুণ।’ তৃণমূলের প্রচার সভায় দেবের উপস্থিতি রাজনীতির আঙিনায় এক অনন্য গ্ল্যামার যোগ করেছে। ডালখোলা পুরসভার বাসিন্দা আমিলা ইয়াসমিন মুখোপাধ্যায়ের মতে, ‘বর্তমান প্রজন্মের কাছে দেব কেবল একজন অভিনেতা নন। বরং এক স্টাইল স্টেটমেন্ট। তাঁর ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব যুবসমাজের কাছে বিশেষ আকর্ষণীয়।’ আরেক দেব ভক্ত অনুলালা দে বলছেন, ‘সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা দেবের এই উত্তরণ তরুণ প্রজন্মের কাছে এক বিশাল অনুপ্রেরণা।’ জনসভায় আসা অরিজিৎ মজুমদার জানালেন, অভিনয়ের পাশাপাশি সাংসদ হিসেবেও দায়িত্বশীল ভূমিকা পালন করে এখন রিয়েল লাইফ হিরো দেব।

সভা শেষে ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমসিম খেতে হয়। ডালখোলার এই সভা প্রমাণ করল যে, রাজনীতির ময়দানে দেবের স্টার পাওয়ার আজও অমলিন। এদিন ইসলামপুরের পর দেব কানকিতেও রোড শো করে ডালখোলা পৌঁছান।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...