মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশেও করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’

শেষ আপডেট:

মুম্বই: মধ্যপ্রদেশের পর এবার ‘দ্য কেরালা স্টোরি’-কে উত্তরপ্রদেশেও করমুক্ত ঘোষণা করা হল। ৫ মে মুক্তি পেয়েছে ছবিটি। যদিও তার আগে থেকেই বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। জোর করে ধর্মান্তরণ, ইসলামের আগ্রাসন, লভ জিহাদের মতো সংবেদনশীল বিষয়ের ওপর তৈরি এই ছবি।

ট্রেলারে দাবি করা হয়েছে, কেরলের ৩২ হাজার মহিলা নিখোঁজ। পরে নাকি তাঁরা ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)-তে যোগ দেন। আর এই দাবি ঘিরেই বিতর্কের সূচনা। অবশেষে সমস্ত বিতর্ক পেরিয়ে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ইতিমধ্যেই এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছেন। এবার একই পথে হাঁটল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশও। মঙ্গলবার ওই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’-কে করমুক্ত ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, ‘আমরা চাই, উত্তরপ্রদেশের জনগণ দেখুন ও জানুন, আমাদের বোনেরা কীভাবে যন্ত্রণা পেয়েছেন।’

প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকে নির্বাচনি প্রচারে গিয়ে ‘দ্য কেরালা স্টোরি’র প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে শান্তি-সৌহার্দ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

Categories
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...

NET-UG Paper Leak | ৩০ লাখে প্রশ্ন কেনাবেচা! নিট কাণ্ডে এবার জালে গুরুগ্রামের চিকিৎসক ও রাজস্থানের ২ ভাই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের...

Vijay’s wins trust vote | ম্যাজিক ফিগার ছাপিয়ে বিজয়ের দাপট, এডিএমকে-তে বড় ভাঙন! সরকার টিকিয়ে কী বললেন ‘থালাপতি’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর (Tamil...

Sonia Gandhi Hospitalised | হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, অস্ত্রোপচার ঘিরে বাড়ছে উদ্বেগ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কংগ্রেসের অন্দরে ও জাতীয় রাজনীতিতে ফের...