নয়াদিল্লি: ইংল্যান্ড মাটিতে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। তারই পুরস্কারস্বরূপ ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের দলেও ডাক পেলেন বৈভব সূর্যবংশী। চলতি বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে তিনটি যুব ওডিআই এবং দুটি চারদিনের টেস্ট খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। এই সিরিজে মোটের ওপর ইংল্যান্ড সফরের দলটাকেই ধরে রাখা হয়েছে। অধিনায়ক থাকছেন আয়ুষ মাত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচে ৪ ইনিংস মিলিয়ে জোড়া শতরান এবং একটি অর্ধশতরান সহ ৩৪০ রান করেছেন আয়ুষ। দলের সহ অধিনায়ক হয়েছেন বিহান মালহোত্রা। অন্যদিকে, লাল বলে ভালো খেলতে না পারলেও সাদা বলে ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেছিল ১৪ বছরের বৈভব।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু, হরবংশ সিং পাঙ্গালিয়া, আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যটেল, ডি দীপেশ, কিষান কুমার, আনমোলজিৎ সিং, খিলান প্যাটেল, উধব মোহন ও আমন চৌহান।



