বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Vijay-Rashmika | বিয়ের দিনক্ষণ পাকা করলেন বিজয়-রশ্মিকা, হয়ে গেল দুই তারকার আংটি বদল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার আংটিবদল সেরে নিলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শুধু তাই নয়, শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলছেন বিজয়-রশ্মিকা(Vijay-Rashmika)। তবে বাগদান নিয়ে কিছু প্রকাশ করেননি তাঁরা। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে চার হাত এক হবে। এই খবরে উচ্ছ্বসিত রশ্মিকা ও বিজয়ের অনুরাগীরা। তারকা যুগলকে(Vijay-Rashmika) শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সকলে।
রশ্মিকা-বিজয় প্রথম বার ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। দুজনের বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়, সম্পর্কে এগোন তাঁরা। বহু বার একসঙ্গে দেখা গিয়েছে যুগলকে। বিদেশে বেড়াতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করলেও, স্থান-কাল মিলিয়ে নিয়েছেন তাঁদের অনুরাগীরা। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা বরাবর নীরবই থেকেছেন।
দশেরা উপলক্ষে একদিন আগেও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন রশ্মিকা। কপালে তিলক ছিল তাঁর। পোস্টে নায়িকা লেখেন, ‘শুভ দশেরা সকলকে…এবছর থাম্মা-র ট্রেলার এবং গানের জন্য এত ভালবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে যে নিজেকে একটু বেশি সৌভাগ্যবতী মনে হচ্ছে। আপনাদের মেসেজ, উৎসাহ, আমাকে আনন্দ দেয়। প্রোমোশনে শীঘ্রই দেখা হচ্ছে’।
তবে সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও, জীবনসঙ্গী হিসেবে থাকার কথা কখনও অস্বীকার করেননি রশ্মিকা বা বিজয়। নিজেদের কখনওই ‘সিঙ্গল’ বলে দাবি করেননি তাঁরা। তবে তারকা যুগল এত তাড়াতাড়ি বাগদান সারবেন, বা বিয়ের পিঁড়িতে বসবেন বলে কেউ আঁচও করতে পারেননি। রশ্মিকার হাতে এই মুহূর্তে প্রচুর কাজ। বিজয়ও চরম ব্যস্ত।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Shah Rukh Khan-Lionel Messi | বড় চমক! ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সঙ্গে থাকছেন কিং খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউড...

Dhurandhar | সফল হলেও বিতর্ক পিছু ছাড়ছে না! এবার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ ‘ধুরন্ধর’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে...

Tollywood Stylist Sandy | ব্রেন টিবি-তে আক্রান্ত টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের ‘স্টাইলিস্ট’! কেমন আছেন স্যান্ডি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবশ্রী রায় থেকে মিমি- একসময়...

Dhurandhar | ‘ধুরন্ধর’ দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে ধুন্ধুমার কাণ্ড, দর্শকের হাতাহাতি! যা হল তারপর…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ধুরন্ধর’ (Dhurandhar) দেখতে গিয়ে ধুন্ধুমার...