Vinesh Phogat | ভিনেশ কি রুপো পাবেন? রায় আজ

শেষ আপডেট:

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, প্যারিস: ভিনেশ ফোগটকে কি অন্তত রুপোর পদকটা দেওয়া হতে পারে? সম্ভাবনা খুবই কম। এদিন পর্যন্ত ছিল তাঁর যাবতীয় তথ্যপ্রমাণাদি ক্যাসের কাছে জমা দেওয়ার শেষ তারিখ। ভিনেশ এখানেই আছেন। গেমস ভিলেজে ঘুরে বেড়াচ্ছেন বলে জানালেন ভারতীয় দলের শেফ দ্য মিশন গগন নারাং। মানসিকভাবেও ভিনেশ এখন অনেকটাই স্থিতিশীল বলে জানাচ্ছেন লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী এই শুটার। আপাতত অপেক্ষা করা ছাড়া কারও আর কিছু করার নেই। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, ক্যাস থেকে ভারতীয় অলিম্পিক কমিটিকে মৃদু তিরস্কারও করা হয়েছে জরুরি ভিত্তিতে তথ্যপ্রমাণ জমা না দেওয়ার জন্য। ভিনেশের হয়ে সওয়াল করেন দুই বিখ্যাত আইনজীবী হরিশ সালভে ও বিদ্যুস্পৎ সিংঘানিয়া। তবে একইসঙ্গে আইওসি ভিনেশকে কোনও পদক দেওয়ার তীব্র বিরোধিতা করেছে বিশ্ব কুস্তি সংস্থার সপক্ষে দাঁড়িয়ে।

মনে করা হচ্ছে, এসব কোনও কিছুতেই কিছু হবে না। ভারতীয় অলিম্পিক কমিটির লোকজনও মোটামুটিভাবে নিশ্চিত কিছুই হচ্ছে না। তবে পরবর্তী সময়ে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই প্রতিবাদের রাস্তায় হাঁটা হল। ক্যাস থেকে সর্বোচ্চ ১৩ তারিখ পর্যন্ত সময় চাওয়া হয়েছে। মনে করা হচ্ছে ১২ তারিখের মধ্যেও তাদের রায় এসে যেতে পারে। আর অঘটন যদি হয়, ভিনেশের পক্ষে যায় রায়, তাহলে সেটা অবশ্যই হবে ভারতের জন্য বাড়তি পাওনা। সেক্ষেত্রে পদকসংখ্যা বাড়বে। খুশি হবেন সাধারণ মানুষ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

IPL | পঞ্জাবকে হারালেও স্বস্তিতে নেই মুম্বই, আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণ করে শাস্তি পেলেন পোলার্ড

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে...

Neeraj Chopra | অনুশীলনে ইউরোপে নীরজ, মনু

নয়াদিল্লি: এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতির জন্য ইউরোপে...

Venus Williams | ফরাসি ওপেনে ভেনাস

প্যারিস: ৪৫ বছর বয়সে ফরাসি ওপেনের ডাবলসে নামছেন ভেনাস...