Virat Kohli | জার্মান সুন্দরীর ছবিতে বিরাটের ‘লাইক’! ‘চিকু ভাই’কে প্রাইভেট আইডি খোলার পরামর্শ?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট নক্ষত্র বিরাট কোহলি (Virat Kohli) মাঠের পারফরম্যান্সের জন্য যতটা চর্চায় থাকেন, মাঠের বাইরের কর্মকাণ্ডেও তার চেয়ে কম থাকেন না। ফের একবার খবরের শিরোনামে অনুষ্কা শর্মার স্বামী। তবে এবার কোনো সেঞ্চুরির জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ায় এক ‘বোল্ড’ ছবিতে লাইক দিয়ে নেটিজেনদের আতসকাঁচের তলায় চলে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশ দাবি করছেন, বিরাট কোহলি ইনস্টাগ্রামে জার্মান ইনফ্লুয়েন্সার লিজালাজ-এর (Lizzalazz) একটি সাহসী ছবিতে লাইক দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ট্রোলিং আর মিম উৎসব। যদিও এই লাইকটি বিরাট ভুলবশত দিয়েছেন, নাকি এটি কোনো অ্যালগরিদম বিভ্রাট— তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

বিরাটের এই কর্মকাণ্ড দেখে মজা নিতে ছাড়েননি নেটিজেনরা। একজন ঠাট্টা করে লিখেছেন, “অনুষ্কা কিন্তু এবার খুব রেগে যাবেন!” অন্য একজন বিরাটের ডাকনাম ধরে পরামর্শ দিয়েছেন, “চিকু ভাই, এবার একটা প্রাইভেট আইডি বানিয়ে নিন।” আবার কেউ কেউ একে বিরাটের ‘ভুলবশত ঘটে যাওয়া ইন্টারেকশন’ বলে কটাক্ষ করেছেন।

এই প্রথম নয়, গত বছরও বলিউড অভিনেত্রী অবনীত কউরের (Avneet Kaur) একটি ছবিতে লাইক দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। সেই সময় স্বয়ং কিং কোহলি একটি সাফাই বার্তা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন: “ফিড ক্লিয়ার করার সময় অ্যালগরিদম হয়তো ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করেছে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। দয়া করে কোনো অনর্থক অনুমান করবেন না।”

যদিও বিরাটের সেই ‘অ্যালগরিদম বিভ্রাটে’র যুক্তি তখন আগুনে ঘি ঢালার কাজ করেছিল। অন্যদিকে, অবনীত কউরকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি হাসিমুখে উত্তর দিয়েছিলেন, “ভালোবাসা আসতে থাকুক।”

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amitabh Bachchan | চিকিৎসকদের বারণ সত্ত্বেও কাজে মগ্ন বিগ বি, ৮৩-তেও কেন বিনিদ্র রজনী কাটছে অমিতাভ বচ্চনের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা— কথাটি...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

Talwiinder | বিতর্কের মুখে গায়ক তলবিন্দর: পাকিস্তানি শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করতেই নেটপাড়ায় ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের...