শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Virat Kohli | মাথা নীচু করে কাজ করলে সাফল্য আসবেই : কোহলি

শেষ আপডেট:

দুবাই: দ্রুততম চোদ্দো হাজার রান ক্লাবের সদস্য হওয়া। একদিনের ক্রিকেট কেরিয়ারের ৫১ নম্বর শতরান করা। মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেটে ১৫৮ ক্যাচের নজির গড়া।

ক্রিকেট দেবতা বোধহয় দুবাইয়ের রাতটা বিরাট কোহলির জন্যই সাজিয়ে রেখেছিলেন। মাঠে নেমে শুধু নিজের কাজটা করে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তুলে দেওয়ার পাশে প্রতিযোগিতা থেকে পাকিস্তানের ছুটি করে দিয়ে কোহলি তাঁর সতীর্থদের বার্তাও দিয়ে বলেছেন, ম্যায় হুঁ না।

সময়টা ভালো যাচ্ছিল না। রান পাচ্ছিলেন না ব্যাটে। চলছিল লাগাতার সমালোচনা। তাঁর ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়েও উঠেছিল প্রশ্ন। দুবাইয়ের মায়াবী রাতে পাকিস্তানের বিরুদ্ধে মর্যাদার ম্যাচে একসঙ্গে সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন বিরাট। অপরাজিত শতরানের সুবাদে ম্যাচের সেরা হলেন। আর ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার মঞ্চে কোহলি বলে দিলেন, ‘নিজের উপর ভরসা ছিল। জানতাম মাথা নীচু করে কাজ করলে সাফল্য আসবেই। হয়তো সেই সাফল্য পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়। কিন্তু চেষ্টা ছাড়া যাবে না।’ বাড়তি কোনও ঝুঁকি নেননি। ভারত অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর কোহলি যখন ব্যাট করতে নামেন, ভালোই জানতেন পিচ মন্থর। তাই স্পিনারদের বিরুদ্ধে কোনওভাবেই ঝুঁকি নেননি তিনি। বরং শাহিন শা আফ্রিদি, হ্যারিস রউফদের বিরুদ্ধে ব্যাটিং আগ্রাসন দেখিয়েছেন কোহলি। তাঁর কথায়, ‘যেভাবে ইনিংসটা সাজিয়েছি, তার জন্য আমি গর্বিত। রোহিত ফেরার পর ভালোই জানতাম, বাড়তি ঝুঁকি নেওয়া যাবে না। তাই স্পিনারদের বিরুদ্ধে ঝুঁকি না নিলেও পেসারদের বিরুদ্ধে ভিন্ন পরিকল্পনা নিয়েছিলাম। আমাদের সেমিফাইনাল নিশ্চিত করার জন্য এই ম্যাচে জেতা ছিল গুরুত্বপূর্ণ। সেটা করতে পেরে ভালো লাগছে।’

ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পরই তিনি মোবাইলে মুম্বইতে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাঠের সেই দৃশ্য দেখেছে দুনিয়া। বিরাটের শতরান ও টিম ইন্ডিয়ার ম্যাচ জেতাই হত না, যদি না শুভমান গিল-শ্রেয়স আইয়াররা দারুণভাবে কোহলির পাশে থাকতেন। সতীর্থদের প্রশংসা করে ম্যাচের সেরা বিরাট বলেছেন, ‘শুভমান সম্ভবত ওর কেরিয়ারের সেরা সময়ের মধ্যে রয়েছে। আর শ্রেয়সের সঙ্গে আমার বোঝাপড়া বরাবরই ভালো। মনে রাখবেন, দল হিসেবে সফল হতে হলে সকলের মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি। সেটা আমাদের সংসারে রয়েছে।’ ৩৬ বছর বয়সে দুবাইয়ে গরমে অপরাজিত ১০০ রানের ইনিংসের পর আপাতত এক সপ্তাহ খেলা নেই ভারতের। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। তার আগে সামান্য বিশ্রাম চুটিয়ে উপভোগ করতে চান বলেও জানিয়েছেন কোহলি। অধিনায়ক রোহিতের প্রশংসাও পেয়েছেন তিনি। পাকিস্তান ম্যাচ জয়ের পর রোহিত তাঁর সতীর্থের প্রসঙ্গে বলেছেন, ‘বিরাট দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ভালোবাসে। আজ ওর ব্যাটিং দেখে আমরা একেবারেই অবাক হইনি। কারণ, ভারতীয় সাজঘরের সবাই জানত এমন ইনিংস দ্রুত আসছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Virat Kohli | বিরাট ইনিংসে মুগ্ধ ফ্লাওয়ার, সুন্দরকে নিয়ে অশ্বীনের কাঠগড়ায় গম্ভীর

নয়াদিল্লি: ব্যাটিং অর্ডারে নমনীয়তা প্রয়োজন। ম্যাচ পরিস্থিতি অনুসারে পরিবর্তনও গুরুত্বপূর্ণ।...

Richa Ghosh | ডব্লিউপিএলের প্রস্তুতি শুরু রিচার

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাঠে নেমে পড়লেন। হাতে তুলে নিলেন ব্যাট।...

Ravi Shastri | রোকোর সঙ্গে পাঙ্গা নিও না, হুমকি শাস্ত্রীর

নয়াদিল্লি: রোহিত শর্মা ও বিরাট কোহলির হয়ে এবার ব্যাট...

Ruturaj Gaikwad | গম্ভীর-কোহলির কাছে কৃতজ্ঞ রুতুরাজ

ভাইজ্যাগ: ভরসা দেখিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। মাঠে ব্যাটিংয়ের সময়...