Virat Kohli | বিরাটের রান খিদে সাংঘাতিক, আরও আগে জেতা উচিত ছিল, বলছেন শ্রেয়স

শেষ আপডেট:

দুবাই: স্বপ্নের রাত। সাফল্যের রাত। আরও এগিয়ে চলার রাত। দুবাইয়ে পাকিস্তানকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। দলের সাফল্যের সরণিতে এগিয়ে চলার রাতের নায়ক হিসেবে সামনে এসেছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে মর্যাদার ম্যাচ ও স্নায়ুর যুদ্ধে তিনি ব্যাট হাতে অপরাজিত শতরান করে যেভাবে দলকে ভরসা দিয়েছেন, তা মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। সেই তালিকায় রয়েছেন কোহলির সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ গড়া শ্রেয়স আইয়ারও। ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে শ্রেয়স বলেছেন, ‘দল হিসেবে দুর্দান্ত একটা ম্যাচ জিতলাম আমরা। বোলাররা দারুণ বল করে পাকিস্তানকে ২৪১ রানে আটকে রাখে। ফিল্ডিংও খুব ভালো হয়েছে। আর পরে রান তাড়ার কাজটাও আমাদের জন্য কঠিন ছিল না। এই সাফল্য পুরো দলের।’

প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে অনায়াস জয়ের মঞ্চে নায়ক কোহলি। তাঁর অপরাজিত শতরানের নিয়ন্ত্রিত ইনিংস মুগ্ধ করেছে দুনিয়াকে। কোহলির সতীর্থ শ্রেয়স বলছেন, ‘বিরাট দুর্দান্ত ব্যাটার। আমরা সবাই নিশ্চিত ছিলাম, যে কোনও সময় ও রানে ফিরবে। গতরাতে সেটাই হয়েছে। তাছাড়া ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বিরাটের রানের খিদে সাংঘাতিক। পাকিস্তান ম্যাচের আগের দিনে অনুশীলনে দেড় ঘণ্টা আগে পৌঁছে যাওয়াই কোহলির মানসিকতার প্রমাণ।’ বিরাটের মায়াবী শতরান নিয়ে শ্রেয়স আরও বলেছেন, ‘বাইশ গজ থেকে বিরাটের ব্যাটিং দেখা একটা অভিজ্ঞতা। অনুপ্রেরণাও বলতে পারেন। বিরাট থাকলে কোনও লক্ষ্য বা পরিস্থিতিকে কঠিন বলে মনেই হয় না।’

পাক বধের রাতে একটা খচখচানি অবশ্য শ্রেয়সের মনে রয়েই গিয়েছে। ভারতীয় ইনিংসের মাঝের ওভারে আরও দ্রুত রান তাড়া করা যেত বলে মনে করছেন তিনি। শ্রেয়সের কথায়, ‘আমার মনে হয় আরও আগে জেতা উচিত ছিল আমাদের। তবে যা হয়েছে, সেটাও খারাপ নয়।’ বিরাট বন্দনায় মজেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। পাকিস্তান দখলের পর ভারত অধিনায়ক সতীর্থ কোহলিকে প্রশংসায় ভরিয়ে বলেছেন, ‘এমন ইনিংস একমাত্র কোহলির পক্ষেই খেলা সম্ভব।’ এদিকে, গতরাতে ভারতের কাছে মর্যাদার ম্যাচে হারের পর পাক ক্রিকেটাররা কোহলির সঙ্গে লাইন দিয়ে সেলফি তুলেছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

Rohit Sharma | রোহিতের ওডিআই ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন, ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে না ‘হিটম্যান’কে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্দরে এই মুহূর্তে...