শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Volvo Sleeper Inauguration | উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর: ৬টি অত্যাধুনিক ভলভো স্লিপার বাসের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

গৌরহরি দাস, কোচবিহার: বসে যাওয়ার জন্য ছয়টি ভলভো বাস আগেই চালু হয়েছে। এবার ভলভো স্লিপার বাস (Volvo Sleeper Inauguration) চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আগামীকাল শিলিগুড়ি থেকে ছয়টি ভলভো স্লিপার বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার রাতের মধ্যে বাসগুলি কোচবিহারের বাস টার্মিনাসে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় (Partha Pratim Roy)। নিগমের পরিবহণে এ ধরনের পরিষেবা এই প্রথম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই স্লিপার ভলভো বাসগুলি কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা থেকে চলবে। তবে গাড়িগুলি কোন রুট দিয়ে চলাচল করবে বা সময়সূচি কী হবে বা যাত্রীদের কত ভাড়া দিতে হবে সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘শুক্রবার শিলিগুড়ি (Siliguri) থেকে বাসগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেসময় জেলা শাসক সহ আমরা কোচবিহারের বাস টার্মিনাসে উপস্থিত থাকব।’ তবে রিভলভিং সিটে বসে যাওয়ার ভলভো বাসগুলি প্রথম চালু হওয়ার সময় নিগমের তরফে বেশ কিছুদিন ছাড় দেওয়া হয়েছিল। এবার সেরকমই নতুন বাসগুলির ক্ষেত্রে ছাড় থাকবে বলে নিগম সূত্রে খবর।

নিগমের কাছে প্রায় ৭০০ বাস রয়েছে। এর মধ্যে দৈনিক গড়ে ৫৫০ থেকে ৬০০টি বাস চালানো হয়। পরিষেবার উন্নতির জন্য এর আগে ৩০টি সিএনজি বাস কিনেছে নিগম। খুব শীঘ্রই আরও ৬০টি বাস আসবে বলে চেয়ারম্যান জানিয়েছেন। পাশাপাশি কয়েক মাস আগে প্রথমবার ছয়টি ভলভো বাসও চালু হয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে দিঘাগামী বাসগুলিতে সেভাবে যাত্রী না মেলায় সেগুলি বর্তমানে শিলিগুড়ি থেকে ভায়া কলকাতা হয়ে দিঘা যাতায়াত করছে। ফলে স্লিপার বাসগুলির জন্য কত যাত্রী পাওয়া যাবে, তা নিয়েও সংশয় থাকছেই।

যদিও চেয়ারম্যান জানিয়েছেন, গত ডিসেম্বরে তাদের ট্রাফিক রেভেনিউ ১৬ কোটি ৩৯ লক্ষ টাকায় পৌঁছেছে। যা নিগমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Tufanganj | বিদ্যুৎ গেলেই বিকল সিগন্যাল, প্রাণের ঝুঁকি নিয়ে পথচলা তুফানগঞ্জে

বাবাই দাস, তুফানগঞ্জ: সিগন্যাল বাতি রয়েছে অথচ হাত দিয়ে...

Dinhata | তিন দশকেও অমলিন স্বাদ, দিনহাটার আবেগে আজও অপ্রতিদ্বন্দ্বী সজলের গরম শিঙাড়া

অমৃতা দে, দিনহাটা: সন্ধেবেলা মানেই আমাদের মন চায় তেলেভাজা,...

Jalpaiguri | ঐতিহ্যের স্বাদ, জলপাইগুড়ির রামদার দোকানের সেই কালজয়ী রসমালাই

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: দুধ ঘন করে জ্বাল দিয়ে ক্ষীর...

T20 World Cup | ওয়াংখেড়েতে ‘সূর্য-রশ্মি’: আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতকে বাঁচালেন সূর্যকুমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে চেনা গ্যালারি, কিন্তু...