শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Bangladesh Election | নির্বাচিত সরকারের জন্য প্রয়োজন ভোট, তোড়জোড় শুরু বাংলাদেশে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে (Former PM Sheikh Hasina)। টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূস (Muhammad Yunus)। এবার পড়শি দেশে শুরু হল নির্বাচনের (Election) তোরজোড়। সে দেশের জাতীয় নির্বাচন কমিশন গঠনের জন্য শুরু হয়েছে যোগ্য প্রার্থী খোঁজা।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই গঠন করেছে ছয় সদস্যের সার্চ কমিটি (Search Committee)। এই কমিটি নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য খুঁজে বের করবে যোগ্য প্রার্থী। অন্তত দু’জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি। সেই দু’য়ের মধ্যে থেকে একজনকে বেছে নেবে সার্চ কমিটি। এই সার্চ কমিটিতে থাকবেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আবরার। এছাড়াও কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মহম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ পিএসসির বর্তমান চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

উল্লেখ্য, চলতি বছর অগাস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে মসনদ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তিনি দেশ ছাড়ার পর থেকে দায়িত্বভার সামলাচ্ছেন ইউনূস। তবে খুব শীঘ্রই নির্বাচন হলে স্থায়ী সরকার পাবে বাংলাদেশ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...