স্টেডিয়ামে বসে আইপিএল দর্শনের উন্মাদনা উপভোগ করতে চান? কোচবিহারেই হচ্ছে আয়োজন

শেষ আপডেট:

কোচবিহার: আইপিএল নিয়ে এমনিতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। এরইমধ্যে কোচবিহার স্টেডিয়ামে আইপিএল কর্তৃপক্ষের তরফে ফ্যান পার্ক তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম কোচবিহারে আইপিএল-র ফ্যান পার্ক হল। শনি ও রবিবার এই স্টেডিয়ামে তৈরি করা ফ্যান পার্কে বসে বিনামূল্যেই আইপিএল-র স্ক্রিনিং দেখতে পারবেন সাধারণ মানুষ। বড় স্ক্রিন, অত্যাধুনিক আলো, সাউন্ড সিস্টেম, ক্যামেরা সেট আপ বসানো হচ্ছে। আইপিএল-র ধাঁচেই সাজিয়ে তোলা হচ্ছে রাজবাড়ির পাশে থাকা এই স্টেডিয়াম। সবমিলিয়ে আইপিএলের সৌজন্যে কোচবিহার শহর এখন ক্রিকেট জ্বরে কাবু।

আইপিএল গভর্নিং কাউন্সিল ও জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে বেশি সংখ্যক মানুষ যাতে এক জায়গায় বসে আইপিএল দেখতে পারে সেজন্য দেশের ৪৫টি জায়গায় আইপিএল-র ফ্যান পার্ক তৈরি করা হচ্ছে। এরাজ্যে কৃষ্ণনগর ও কোচবিহার এই দুটি জায়গায় পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

কোচবিহার স্টেডিয়ামে আইপিএল-র ফ্যান পার্ক তৈরির খবর একমাত্র উত্তরবঙ্গ সংবাদই প্রথম প্রকাশ্যে এনেছিল। তখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছিল। ফ্যান পার্কে ম্যাচ দেখার সময় এগিয়ে আসতেই উন্মাদনার পারদ আরও চড়ছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda Gambhira in movies | রুপোলি পর্দায় মালদার গম্ভীরা, ‘বহুরূপী-২’ সিনেমার হাত ধরে বিশ্বদরবারে বাবলু মণ্ডল

কল্লোল মজুমদার, মালদা: মনে পড়ে বহুরূপী সিনেমার সেই বিখ্যাত...

Amit Shah | ‘বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬...

Sitalkuchi | ১৫ বছরের প্রতীক্ষার অবসান! তৃণমূলের বিদায়ে শীতলকুচিতে মাথা ন্যাড়া বাণেশ্বরের 

মনোজ বর্মন, শীতলকুচি: বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামের বাসিন্দারা ভিড়...

Teesta treaty | তিস্তা চুক্তি নিয়ে ‘ইউ-টার্ন’ বিজেপির? উত্তরবঙ্গের বঞ্চনার যুক্তিতে একমত সেচ দপ্তর

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: মমতার সুরেই উত্তরের বিজেপি নেতারা চাইছেন...