শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Lifestyle | সেরামিকের বাসন ঝকঝকে করতে চান? রইল টিপস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রান্নাঘরের ধরণ। একইসঙ্গে পাল্লা দিয়ে বদলেছে রান্নায় বা খাবার টেবিলে ব্যবহৃত বাসনপত্রও। এই মুহূর্তে বেশিরভাগ ‘নিউক্লিয়ার’ পরিবারের মডিউলার কিচেনে জায়গা করে নিয়েছে বিভিন্ন বাসনপত্রের সঙ্গে সমানভাবে সেরামিকের বাসনও। কিন্তু আর পাঁচটা বাসনের থেকে সেরামিকের থালা-বাটি পরিষ্কার করার নিয়ম একটু আলাদা। সঠিকভাবে তা পরিষ্কার করলে যত্নে থাকবে আপনার রান্নাঘরের সেরামিকের বাসনগুলি। কীভাবে তার যত্ন নেবেন জেনে নিন।

ব্যবহার করা সেরামিকের বাসন বাজারচলতি সাবান দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব হয় না। জেল্লাও যেন হারিয়ে যায়। তাই তা পরিষ্কার করতে জলের মধ্যে ১ কাপ মতো ভিনিগার মিশিয়ে নিয়ে তার মধ্যে পাত্রগুলো ভিজিয়ে রেখে দিন। সমস্ত দাগ ও গন্ধ দূর করতে এরপর বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে নিন।

সেরামিকের বাসনে বাসন মাজার প্যাড দিয়ে ঘষলে মুশকিল হবে। সেক্ষেত্রে চটজলদি সমাধান পেতে ব্যবহার করতে পারেন বেকিং সোদা। সেরামিকের বাসনে ২-৩মিনিট বেকিং সোডা মাখিয়ে রেখে দিন। এরপর নরম স্পঞ্জ বা দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে উঠবে আপনার হেঁশেলের শখের বাসন।

সেরামিকের পাত্র পরিষ্কার করতে পাতিলেবুর জুড়ি মেলা ভার। গরম জলের মধ্যে লেবুর রস মিশিয়ে নিয়ে তাতে লিক্যুইড বাসন মাজার সাবান দিয়ে সেরামিকের বাসন পরিষ্কার করলে চটজলদি সমাধান মিলবে। জেল্লাও ফিরবে আপনার শখের সেরামিকের বাসনের।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Recipe | ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে দেখুন ফুলকপির কালিয়া, রইল রান্নার কায়দা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই বাজারজুড়ে ফুলকপি। ভাজা,...

Lifestyle | তিন-চারদিন নিশ্চিন্তে রাখুন পাউরুটি, কীভাবে সংরক্ষণ করবেন? রইল উপায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠেই সামান্য কাজ...

Facial hair | মুখে অবাঞ্ছিত রোমের জন্য চিন্তায় আছেন? ঘরোয়া টোটকায় হবে সমস্যার সমাধান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতি মাসে মুখে থ্রেডিং করতে...

Constipation | শীতে কোষ্ঠকাঠিন্য ভীষণ ভোগাচ্ছে? খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ভাবছেন...