Hair Care | চুলের যত্নে সাহায্য করে জিরে, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিরে ভেজানো জল স্বাস্থ্যের জন্য ভালো। তেমনি চুলের যত্নেও সাদা ও কালো দুই জিরেই সাহায্য করে (Hair Care)। কিন্তু কীভাবে ব্যবহার করবেন এটি? তা জেনে নিন।

১. হেয়ার মাস্ক হিসেবে কালো জিরে ব্যবহার করতে পারেন। কালো জিরে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে দই, মধু ও অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে বানিয়ে নিয়ে অনায়াসে ব্যবহার করতে পারেন।

২. চুলের অকালপক্কতা আটকাতে পারে কালো জিরে। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও থাইমোকুইনোন এক্ষেত্রে সাহায্য করে। এক কাপ নারকেল তেলে ২ চামচ কালোজিরে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে একটি পাত্রে ভরে রেখে দিন। সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে এই তেল মাখুন। ২ ঘণ্টা রেখে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিন।

৩. সাদা জিরে কয়েক চামচ ২-৩ কাপ জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। শ্যাম্পুর পর এই জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে বেশ কয়কবার এই জল ব্যবহার করতে পারেন। এতে স্ক্যাল্প ভালো থাকবে। কমবে খুশকির সমস্যাও।

৪. কয়েক চামচ কালো জিরের তেল ও তার সঙ্গে কিছুটা লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে মাখতে পারেন। এক্ষেত্রে ভালোভাবে মেখে ৩০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...

Recipe | কম তেলেই বাজিমাত! মুখে স্বাদ ফেরাতে আজই বানান সেদ্ধ চিকেনের ভর্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাঁসফাঁস গরম আর অস্বস্তিকর আবহাওয়ায়...

Recipe | টিফিন কৌটোতেই কেল্লাফতে! চটজলদি বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যাচপ্যাচে গরমে ঘাম আর আগুনের...