দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

শেষ আপডেট:

কলকাতা: সপ্তাহের শুরুতে ভ্যাপসা গরম! আপাতত দু’থেকে তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী দু’থেকে তিনদিনের মধ্যে স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজ্যের বেশকিছু জেলা।

বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তালিকায় রয়েছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আইএমডি। যা ২৩ এবং ২৪ তারিখ খানিকটা বৃষ্টিপাত ঘটাতে পারে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...