রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

‘আমি একটা জীবন্ত লাশ’, এমনটা কেন বললেন মমতা?

শেষ আপডেট:

মালদা: জেলায় জেলায় চলছে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। বৃহস্পতিবার তার দশম দিনে মালদার ইংরেজবাজারে কর্মসূচি মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অধিবেশন মঞ্চে উঠে নবীন প্রজন্মকে তৃণমূল সুপ্রিমোর বার্তা, ‘দলকে, দলের সংগ্রামকে আরও ভালো করে জানতে হবে। দলের সম্পর্কে সম্যক জ্ঞানই পারবে সাংগঠনিকভাবে একটা প্রজন্মকে শক্তিশালী করতে।’ তৃণমূল নেত্রী বলেন, ‘দলের ইতিহাস না জানলে কী করে জানবেন তৃণমূল কত সংগ্রাম করেছে? দল যে সংগ্রাম করে এসেছে, পৃথিবীতে কেউ এই সংগ্রাম করতে পেরেছে কিনা সন্দেহ।’

নিজের লড়াইয়ের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ? আমার মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল।’ তিনি জানান, বহু অত্যাচারের সাক্ষী তিনি। এক ২১ জুলাই তাঁর কোমর ভেঙে দেওয়া হয়েছিল। মমতা বলেন, ‘বহু লড়াই করে এই দল তিনি তৈরি করেছেন।’ নিজের লেখা একাধিক বইয়ের প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘এখন যাঁরা এসেছেন তারা অনেকেই জানেন না। পারলে ‘উপলব্ধি’ বইটা পড়বেন। আমার জীবনের প্রথম অংশটা ওখানে পাবেন। তারপর আসতে আসতে ‘জনতার দরবার’, আরও বই আছে। এক হাজার কবিতা হয়ে গিয়েছে ‘কবিতাবিতান’-এ। সেটাও নিজেদের কাছে রাখতে পারেন।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

North Bengal | চৈত্রের বেখেয়াল ও দোলাচলে ভোটাধিকার, উত্তরবঙ্গে বৃষ্টির মার আর রাজনীতির চোরাস্রোতে দিশেহারা মানুষ

গৌতম সরকার দহন পথ হারিয়েছে। চৈত্র শেষেও সকাল-সন্ধ্যায় মৃদুমন্দ বাতাস।...