বাড়ছে গরম, দু’দিনে ছাড়াতে পারে ৪০ ডিগ্রি তাপমাত্রা, ঝড়বৃষ্টির সম্ভাবনা কবে?

শেষ আপডেট:

কলকাতা: ফের বাড়ছে গরম। দু’দিনে রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। মোকার পরোক্ষ প্রভাবের জন্য মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। ১১ তারিখ পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টিরও সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তর-পশ্চিমের শুকনো বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী তিনদিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গল এবং বুধবার কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তবে এখনই তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তবে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তবে এখনই মৌসম ভবন এর গতিপ্রকৃতি নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারছে না। আবহাওয়াবিদদের ধারণা, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের তুলনায় বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা বেশি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...

Summer Vacation | রাজ্যে তীব্র দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না স্কুল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম...

Annapurna Bhandar | ১ জুন থেকে শুরু অন্নপূর্ণা ভাণ্ডার, কারা পাবেন সুবিধে? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা।...