Rajnath Singh | ‘আমরা আপনাদের আপন করে নেব’, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতভুক্তির বার্তা রাজনাথের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতভুক্তির বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। রবিবার জম্মু–কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই দলীয় প্রার্থী রাকেশ সিংহের সমর্থনে একটি বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, “পাকিস্তান আপনাদের সঙ্গে বিদেশিদের মত ব্যবহার করে। আমরা কখনই তা করব না। আমরা আপনাদের আপন করে নেব।” এখান থেকেই কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্সের জোটকে আক্রমন শানিয়ে তিনি বলেন, ‘যতদিন বিজেপি ক্ষমতায় আছে, কারও পক্ষেই ৩৭০ ধারা ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রসঙ্গত, ওমর আবদুল্লাহরা বরাবর সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির বিরোধিতা করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী উপত্যকাবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, “জম্মু ও কাশ্মীরে পরবর্তী সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন। আমরা এখানে আমূল উন্নয়ন করব। তখন এত উন্নয়ন হবে যে, পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা তা দেখে আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবেন না। পরিবর্তে তাঁরা ভারতের সঙ্গে আসতে চাইবেন।”

প্রসঙ্গত, সংবিধানে ৩৭০ ধারা অবলুপ্তির পরে এই প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু-কাশ্মীরে। ২০১৪ সালে হওয়া শেষ নির্বাচনে ন্যাশানাল কনফারেন্সকে হারিয়ে ক্ষমতা দখল করেছিল পিডিপি। সেইসময় বিজেপির সঙ্গে পিডিপির সখ্যতা থাকলেও এই মূহূর্তে সেই ভাব আর নেই। বরং পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে বিজেপির বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন মেহবুবা মুফতিরা।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন রাজ্য...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...

West Bengal Cabinet Portfolios | ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কোন দায়িত্ব পেলেন কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ...

CM Suvendu Adhikari | পুনর্নিয়োগে ইতি, পদ হারালেন ষাটোর্ধ্ব আমলারা! মন্ত্রীসভার প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের...