Weather Report | ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি, সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি, সোম, মঙ্গল ও বুধবার দুর্যোগের সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...