Weather update | হেমন্তে থমকে পারদপতন, উধাও শীতের আমেজ, বাড়তে পারে তাপমাত্রা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হেমন্তর পরশে শীত যখন আসব আসব করছে, ঠিক তখন হঠাৎ থমকে গিয়েছে পারদপতন। কয়েকদিন আগেও উত্তরের গ্রামেগঞ্জে তো বটেই এমনকি শিলিগুড়িতেও ভোর ও রাতের দিকে ভালোরকম ঠান্ডা অনুভূত হচ্ছিল। তা যেন হঠাৎ উধাও। দুপুরবেলা রোদের তেজ থাকছে ভালোরকম। ফ্যান চালাতে হচ্ছে রীতিমতো।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্ত মিলে শীতের পথে কার্যত ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। নভেম্বরের শেষ দিকে উপকূলবর্তী ছ’টি জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...