Weather Update | উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে ঝড়ের দাপট! রইল রাজ্যের আবহাওয়ার আপডেট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালবৈশাখীর মেজাজে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ভ্রুকুটি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট— সব মিলিয়ে রাজ্যের আবহাওয়ায় বড়সড়ো রদবদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update)।

উত্তরবঙ্গের পূর্বাভাস

উত্তরবঙ্গজুড়েও (North Bengal) জারি হয়েছে বৃষ্টির সতর্কতা। বুধবার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। সেখানে এক-দুই জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুর সহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঝড়ের দাপট বাড়বে বলে জানানো হয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রবল। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। ঝড়-বৃষ্টির সময় এই জেলাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারের পর থেকে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Drone Attack | আবুধাবির পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা! কাঠগড়ায় ইরান, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আবু ধাবির (Abu Dhabi) বারাকাহ...

Iran | হরমুজ প্রণালীর ইন্টারনেট কেবলে ইরানের নজর, বিশ্বজুড়ে সংযোগ বিচ্ছিন্ন করার পরোক্ষ হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক সামরিক...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...