Weather Update | নামছে তাপমাত্রার পারদ, বঙ্গে জাঁকিয়ে শীত কবে থেকে? জেনে নিন ওয়েদার আপডেট…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। তবে ছন্দ পতন ঘটতে পারে ঠান্ডার আমেজে। কারণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যা বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা নেই। তবে সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হতে পারে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গে (North Bengal Weather Update) বর্তমানে বেশ মনোরম আবহাওয়া। মেঘমুক্ত শুষ্ক আবহাওয়ার সঙ্গে নামতে শুরু করেছে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্র ও শনিবারের মধ্যে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা নামতে পারে ৭ থেকে ৮ ডিগ্রিতে। অন্যদিকে, এদিন থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Humayun Kabir | কুরবানি নির্দেশিকার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা! মুর্শিদাবাদে ফিরেই চরম হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে  নিজের...

Raiganj | মহিলাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ! পুলিশি হেপাজতে রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: গ্রেপ্তারির পর এবার তৃণমূলের (TMC) কাউন্সিলর বাপি...

Bandi Sanjay Kumar | ছেলের বিরুদ্ধে পকসো মামলা, ‘আইন সবার জন্য সমান’ বলে ছেলেকে পুলিশের হাতে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চরম আইনি টানাপোড়েনের পর অবশেষে...