Weather Update | উলটো রথে ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যের একাধিক জেলায়, কী বলছে ওয়েদার রিপোর্ট?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণাবর্ত এবং জোড়া মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়া (Weather Update) নিয়ে এমনটাই জানাল আবহাওয়া দপ্তর।

উলটো রথে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain)। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। মালদা সহ নীচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Update) অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে কলকাতাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...