First Phase Polls | রাত পোহালেই শুরু বাংলার ভোটযুদ্ধ! প্রথম দফায় ১৫২ আসনে লড়াই, নিরাপত্তার চাদরে মুড়ল ১৬ জেলা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ (First Phase Polls)। রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে আজ ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। এর মধ্যে উত্তরবঙ্গের ৮টি জেলার ৫৪টি আসনও অন্তর্ভুক্ত রয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে

নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রথম দফার এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এবারের দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কড়া প্রহরা থাকছে।
২০২১ সালের তুলনায় ২০২৬ সালে ভোটার তালিকায় বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর মোট ভোটার দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই আসনগুলিতে মোট ভোটার ছিল ৩ কোটি ৭৮ লক্ষ ১৫ হাজার ২৮৮ জন। সেবার ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ।

প্রথম দফাতেই উত্তরবঙ্গের ৫৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। পাহাড় থেকে সমতল— কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ কড়া নিরাপত্তার মধ্যে সাধারণ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন প্রতিটি বুথ থেকে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা করেছে যাতে কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি চালানো যায়। এখন দেখার, এই হাই-ভোল্টেজ নির্বাচনে সাধারণ মানুষ কাদের দিকে পাল্লা ভারী করেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...