উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : অপেক্ষার প্রহর শেষ। পাঁচ বছরের লড়াইয়ের চূড়ান্ত ফয়সালা হতে চলেছে আজ। সোমবার সকাল ৮টা থেকেই পশ্চিমবঙ্গের ৭৭টি গণনাকেন্দ্রে শুরু হচ্ছে ভোটগণনা (West Bengal Election Results)। তবে এবার পূর্ণাঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের বদলে নজর থাকবে ২৯৩টি আসনের দিকে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করায়, ওই কেন্দ্রের ভাগ্য নির্ধারিত হবে আগামী ২৪ মে। ফলে আজ বাকি ২৯৩টি আসনের প্রবণতাই ঠিক করে দেবে আগামী পাঁচ বছর বাংলার মসনদে কে বসছেন।
কমিশনের গাইডলাইন অনুযায়ী, প্রথম আধ ঘণ্টা (সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিট) শুধুমাত্র পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর শুরু হবে ইভিএম (EVM) গণনা। তবে এবারের গণনায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো ‘বিহার মডেল’-এর সেই বিশেষ নিয়ম— ইভিএম গণনার চূড়ান্ত রাউন্ড শেষ হওয়ার আগেই সমস্ত পোস্টাল ব্যালট গণনা শেষ করা বাধ্যতামূলক। যদি কোনো কারণে পোস্টাল ব্যালট গণনায় দেরি হয়, তবে ইভিএম গণনা সাময়িকভাবে থামিয়ে দিতে হবে।


গণনার আগে থেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ তুলেছিল শাসক দল, যদিও কমিশন ই-মেলের প্রমাণ দিয়ে সেই অভিযোগ খারিজ করেছে। এবার রেল, পুলিশ, স্বাস্থ্য দপ্তর এবং সংবাদমাধ্যমের কর্মীদের পাশাপাশি কয়েক লক্ষ সেনাকর্মীর ভোট জমা পড়েছে এই ব্যালটে, যা অনেক আসনেই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে।
সকাল ৮টা থেকে কাজ শুরু হওয়ার পর দুপুর ১২টার মধ্যেই প্রাথমিক ট্রেন্ড বা প্রবণতা স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হলে বিকেল পর্যন্ত চূড়ান্ত ফলাফলে

