Nagrakata | কাটল জট, ৫ ফেব্রুয়ারি খুলছে দেবপাড়া চা বাগান! স্বস্তি ফিরল প্রায় ১২০০ শ্রমিকের ঘরে

শেষ আপডেট:

নাগরাকাটা: ডুয়াসের চা শ্রমিকদের জন্য সুখবর। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ফের সচল হতে চলেছে বানারহাটের দেবপাড়া চা বাগান। সোমবার জলপাইগুড়িতে মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে আয়োজিত একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগান খোলার খবরে দীর্ঘ অভাব-অনটনের পর খুশির হাওয়া বইছে ১১৭৪ জন স্থায়ী শ্রমিক ও তাঁদের পরিবারে।

বোনাস বিবাদ ও অচলাবস্থা
গত ২২ সেপ্টেম্বর বোনাস সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দেবপাড়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যান এবং কাজ বন্ধ হয়ে যায়। এরপর গত ৪ মাস ধরে একাধিকবার দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমাধানসূত্র মিলছিল না। দীর্ঘ অচলাবস্থার কারণে বাগানের শ্রমিক পরিবারগুলোতে আর্থিক সঙ্কট ক্রমশ গভীর হচ্ছিল।

বৈঠকের নির্যাস
সোমবার মালিকপক্ষের সংগঠন আইটিপিএ-র (ITPA) জলপাইগুড়ি কার্যালয়ে আয়োজিত বৈঠকে জট কাটে। আইটিপিএ-র উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী বলেন, “অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, বাগান সচল রাখতে শ্রমিকরা পূর্ণ সহযোগিতা করবেন।” বৈঠকে শ্রমিকদের বকেয়া পাওনা-গন্ডা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

উপস্থিত ছিলেন যারা
এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দেবপাড়া চা বাগানের মালিক শুভঙ্কর মিত্তাল, ম্যানেজার উত্তম সেনগুপ্ত। শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার, সাধারণ সম্পাদক রবীন রাই, ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নের জয়রাজ বিশ্বকর্মা এবং চা বাগান মজদুর ইউনিয়নের নেতা তিলক ছেত্রী প্রমুখ। ৫ তারিখ থেকে বাগান খুললে বকেয়া কাজ ও উৎপাদনের গতি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। তবে স্থানীয় প্রশাসনের আশা, শ্রমিক ও মালিকপক্ষের এই সমঝোতা ডুয়ার্সের অন্যান্য বাগানের ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দেবে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dhupguri | ধূপগুড়িতে কৃষকদের লাভের গুড় খাচ্ছে গবাদিপশু, প্রশাসনের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ

শুভাশিস বসাক, ধূপগুড়ি: একদিকে বাজারের মন্দা ভাব, অন্যদিকে গবাদিপশুর...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...