পশ্চিমবঙ্গ সরকারের বিবেকের মৃত্যু! খাটিয়ায় শবদেহ কাঁধে প্রতীকী মিছিল আন্দোলনকারীদের      

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাজার হাজার সরকারী কর্মচারীরা কলকাতার বুকে ডিএর দাবিতে মিছিল করল শনিবার। এইদিনই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন পা দিয়েছে ১০০ দিনে। কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষেই এদিন হাজরা রোড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি রোডে শান্তিপূর্ণ মিছিল করে আন্দোলনকারীরা। স্লোগানের সুর, মেজাজ, সাজসজ্জা যেন হার মানাবে ছাত্র-যুব মিছিলকেও। সব কিছুকেই ছাপিয়ে গেল একটি শবদেহ-সহ খাটিয়া রয়েছে। তবে সেই শব প্রতীকী। সেই খাটিয়ার গায়ে লেখা ‘পশ্চিমবঙ্গ সরকারের বিবেক।’

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর হাজরা বা কালীঘাট এলাকায় এত বড় রাজনৈতিক মিছিল হয়নি। মুখ্যমন্ত্রীর পাড়াতে তো নয়ই। কারণ পুলিশ অনুমতিই দেয় না। তবে ডিএ আন্দোলনকারীরা হাইকোর্টের অনুমতিতে মিছিল করছেন এদিন। একাধিক শর্ত বেঁধে দিয়ে কর্মচারীদের মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই শর্ত মেনেই মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। এদিন খাদ্য ভবনের একদল কর্মচারী হাজরা মোড়ের অদূরেই যগু বাবুর বাজার থেকে একটি শববাহী খাটিয়া কেনেন। এদিন সেখান থেকেই খাটিয়া কিনে তাতে একটি পুতুলকে শুইয়ে দেন। দেওয়া হয় ফুল মালাও। জ্বালান হয় ধূপও। সেই খাটিয়ার গায়ে লেখা ‘পশ্চিমবঙ্গ সরকারের বিবেক।’

বাম জমানায় নানান ইস্যুতে এমন খাটিয়া নিয়ে মিছিল করতে দেখা যেত তৃণমূল কংগ্রেসকে। সেই খাটিয়ায় শোয়ানো প্রতীকী শবদেহের গায়ে লেখা থাকত ‘হার্মাদ রাজ’। এবার তারই পালটা দিলেন ডিএর আন্দোলনকারীরা। তৃণমূল জমানায় একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ায় একই কায়দায় খাটিয়া হাজির করলেন সরকারি কর্মচারীরা। কাধে নিয়ে মিছিলও করলেন তারা। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, ইতিহাস লেখা হচ্ছে হাজরা মোড় এলাকায়। তাঁদের দাবি, অভাবনীয় জমায়েত হয়েছে শনিবার। তাঁরাও কল্পনা করেননি, দূরবর্তী জেলা থেকে এত কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা আসবেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...

Farakka Dam | ‘ফরাক্কা বাংলাদেশের জন্য মরণফাঁদ’, ভারতকে নিশানা করে তোপ বিএনপি নেতা তথা মন্ত্রী ফখরুলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৬ মে ঐতিহাসিক ‘ফরাক্কা দিবস’...