শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Weather Update | দোলে ভিজবে পাহাড়, দক্ষিণবঙ্গে চড়া রোদের দাপট! জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রংয়ের উৎসব দোলে এবার দ্বিমুখী আবহাওয়ার সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। একদিকে যখন উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে তখন চড়া রোদে পুড়বে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর (IMD) সূত্রে খবর, মঙ্গলবার দোলের দিন পাহাড়ের এক-দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যের বাকি অংশ মূলত শুষ্ক থাকবে (Weather Update)।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দার্জিলিং জেলার এক থেকে দুটি এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের (North Bengal) বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির পাশাপাশি সকালে কুয়াশার দাপটও দেখা যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নেমে আসতে পারে।

তবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং দোলের দিন সকাল থেকেই রোদের তেজ বাড়বে। দুপুরের দিকে গরম অনুভূত হতে পারে। কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রির আশেপাশে থাকবে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম হলেও রোদের দাপটে অস্বস্তি বজায় থাকবে।

হাওয়ার অফিসের নির্দিষ্ট বার্তা—এই সপ্তাহ থেকেই রাজ্য থেকে শীতের বিদায় নিশ্চিত। গত কয়েক দিন ভোরের দিকে যে শিরশিরানি ভাব ছিল, তা আর বিশেষ দেখা যাবে না। রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না এলেও, দিনের বেলা পাল্লা দিয়ে বাড়বে গরম। উৎসবের আমেজে তাই প্যাচপ্যাচে গরমই এখন দক্ষিণবঙ্গবাসীর প্রধান সঙ্গী হতে চলেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

Durgapur Highway Robbery | কোটি টাকা লুটকাণ্ডে বড় সাফল্য! ২৩ মাস টালবাহানার পর গ্রেপ্তার মূল পাণ্ডা

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে (Durgapur Highway Robbery) পুলিশ...

Army Jawan Martyred | জম্মুতে মহড়া চলাকালীন দুর্ঘটনায় শহিদ দুর্গাপুরের জওয়ান, চোখের জলে শেষ বিদায় বীর সন্তানকে

দুর্গাপুর: দেশের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন দুর্গাপুরের...