SIR | সুপ্রিম কোর্টে মুখরক্ষা! শুনানির আগে ৮৫০৫ জন অফিসারের তালিকা দিল নবান্ন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সুপ্রিম কোর্টে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে কমিশনকে চিঠি দিয়ে ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দেওয়ার কথা জানাল নবান্ন। শনিবারই এই মর্মে চিঠি পাঠানো হয়েছে।

গত শুনানিতে ভিনরাজ্য থেকে পর্যবেক্ষক আনা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য। পালটা নির্বাচন কমিশন জানিয়েছিল, রাজ্য পর্যাপ্ত ‘ক্লাস-টু’ বা দ্বিতীয় শ্রেণির আধিকারিক না দেওয়ায় বাধ্য হয়েই বাইরে থেকে পর্যবেক্ষক নিয়োগ করতে হয়েছে। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্য কতজন আধিকারিক দিতে পারবে, সোমবারের মধ্যে তার তালিকা পেশ করতে হবে। সেই নির্দেশ মেনেই তড়িঘড়ি এই তালিকা পাঠাল নবান্ন।

আদালত স্পষ্ট জানিয়েছিল, ভাষাগত সমস্যা ও নাম বিভ্রাট এড়াতে বাংলা জানা অফিসারদেরই কাজে লাগানো উচিত। রাজনৈতিক মহলের মতে, সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান শক্ত করতেই তড়িঘড়ি এই বিপুল সংখ্যক আধিকারিকের তালিকা দিল রাজ্য। এখন দেখার, এই তালিকা পাওয়ার পর আদালত ভিনরাজ্যের পর্যবেক্ষকদের বিষয়ে নতুন কোনও নির্দেশ দেয় কি না।

এদিকে, ৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকার শুনানি শেষ হওয়ার কথা থাকলেও রাজ্যের সব জায়গায় কাজ সম্পন্ন হয়নি। ফলে কমিশনের ইঙ্গিত অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যেতে পারে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Lebanon | মানচিত্রে আছে, বাস্তবে আর নেই? দক্ষিণ লেবাননের একের পর এক গ্রামকে ‘ধূলিসাৎ’ করছে ইজরায়েলি সেনা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র খুললে গ্রামগুলোর নাম এখনও...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...