CM Chief Advisors Resign | ভোটের ফল বেরোতেই ‘ঘর’ খালি! মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদ ছাড়লেন আলাপন-হরিকৃষ্ণ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত পেতেই নবান্নে শুরু হলো আমলাদের মহাপ্রস্থান (CM Chief Advisors Resign)। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর মঙ্গলবার একে একে ইস্তফা দিলেন রাজ্যের দুই প্রভাবশালী অবসরপ্রাপ্ত আমলা তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) ও হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পদত্যাগ না করার ঘোষণা দিলেও, তাঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই দুই প্রাক্তন মুখ্যসচিব নৈতিক কারণেই সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কেবল আলাপন বা হরিকৃষ্ণ নন, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন আর এক প্রাক্তন আমলা মনোজ পন্থও। যদিও পন্থের ইস্তফা নিয়ে নবান্নের তরফে এখনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি। এদিকে, সোমবারই পদত্যাগ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। মঙ্গলবার তিনি রাজ্যপাল আরএন রবির কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন।

প্রশাসনিক মহলের মতে, সাধারণত শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন আমলাদেরই অবসরের পর এমন বিশেষ উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। আলাপন ও হরিকৃষ্ণ দুজনেই রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব সামলানোর পর থেকেই মমতার ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করছিলেন।

উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদীকে নিয়ে অতীতে একাধিকবার কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছিল। ২০২১ সালে আলাপনের বদলি ঘিরে বিতর্ক হোক বা হরিকৃষ্ণের মেয়াদ বৃদ্ধি রুখতে শুভেন্দু অধিকারীর দিল্লি দরবার—এই দুই আমলাই ছিলেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তবে ভোটের ফল বেরোতেই পালটে গেল দৃশ্যপট। সূত্রের দাবি, ক্ষমতার পালাবদলের এই সন্ধিক্ষণে নিজেদের পদ ধরে রাখা সমীচীন মনে করেননি এই অভিজ্ঞ আমলারা। এখন দেখার, উত্তরসূরি হিসেবে কাদের কাঁধে ওঠে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...