শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Richa Ghosh | চূড়ান্ত ভোটার তালিকায় রিচার নাম কেন বিচারাধীন? বিতর্কের মুখে ব্যাখ্যা দিল কমিশন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের বিশ্বকাপজয়ী তারকা রিচা ঘোষের ভোটাধিকার এখন ‘বিচারাধীন’ (Under Adjudication)! পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া নজিরবিহীন বিতর্ক এবার পৌঁছে গেল ক্রিকেটের বাইশ গজে। খোদ রিচা ও তাঁর দিদি সোমশ্রী ঘোষের নাম তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে থাকায় নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

রবিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা রিচা ঘোষের উদাহরণ টেনে তিনি কটাক্ষ করেন, “যিনি দেশের হয়ে বিশ্বকাপ জিতলেন, তাঁর নামও যদি তালিকায় বিচারাধীন থাকে, তবে তো ভারতের বিশ্বকাপ জয়টাই বিচারাধীন হয়ে পড়বে।” প্রায় ৬০ লক্ষ মানুষের নাম একইভাবে ঝুলে থাকায় এই প্রক্রিয়াকে ‘গণতান্ত্রিক প্রহসন’ বলে তোপ দাগেন তিনি।

যদিও বিতর্ক তুঙ্গে উঠলে তড়িঘড়ি সমাজমাধ্যমে ব্যাখ্যা দেয় নির্বাচন কমিশন। কমিশনের ব্যাখ্যায় জানানো হয়েছে, খসড়া তালিকায় রিচাকে ‘আনম্যাপ্‌ড’ (Unmapped) হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাঁর হয়ে এক আত্মীয় শুনানিতে অংশ নিয়ে নথি জমা দিলেও সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তা নিষ্পত্তি করেননি। কেন এই গাফিলতি হলো, তা নিয়ে জেলা প্রশাসনের কাছে কৈফিয়ত তলব করেছে কমিশন। আপাতত বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারকদের পর্যবেক্ষণে পাঠানো হয়েছে।

যদিও শিলিগুড়ির ঘরের মেয়ের হেনস্তা মেনে নিতে পারছেন না শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি সরাসরি একে কমিশনের ‘খামখেয়ালিপনা’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, দেশের গর্ব রিচা ঘোষের মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে এমন ত্রুটি ক্ষমার অযোগ্য। রাজনৈতিক মহলের মতে, রিচা ঘোষের নাম এই বিতর্কে জড়িয়ে পড়ায় জাতীয় স্তরে কমিশনের ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেল।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Strait of Hormuz Safe Passage | বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, বন্ধুত্বের হাত বাড়িয়ে হরমুজ প্রণালীতে ভারতকে ‘সেফ প্যাসেজ’ দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের...