Weather Report | বর্ষা বিদায়ের পথে, রাজ্যে শীতের আগমন কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা (Weather Report)। আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই বিদায় নেবে বর্ষা। সব ঠিকঠাক থাকলে ১৪ বা ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বর্ষা সরছে। এদিকে ধীরে ধীরে নিম্নমুখী রাজ্যের তাপমাত্রা। সারাদিনে তা বিশেষ বোঝা না গেলেও, ভোরের দিকে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। রাজ্যের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? জেনে নিন।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে (North Bengal)। তবে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সকালের দিকে থাকতে পারে হালকা কুয়াশার সম্ভাবনা। তবে মালদা, দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়াই থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Basu | সদ্য পরাজিত সুজিত এখন ইডি-র খাঁচায়! ‘প্রভাবশালী’ তত্ত্বে হেপাজতে নিতে মরিয়া তদন্তকারীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে...

Madhyamik 2026 Results | ক্যানসারের কাছে হারেনি স্বপ্ন, কঠিন লড়াইয়ের মাঝেও মাধ্যমিকে নজরকাড়া ফল লড়াকু ঝর্ণার

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: মারণ ব্যাধি শরীরের দখল নিতে চেয়েছিল,...

Uttarkanya Scam | সচিবালয় থেকেই কাটমানি পাচার, উত্তরকন্যায় উদয়ন-ঘনিষ্ঠ ঠিকাদার সিন্ডিকেটের পর্দাফাঁস

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...

Madan Mitra | অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র, কেমন আছেন কামারহাটির বিধায়ক?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে...